× Banner
সর্বশেষ
মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর কৃষি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশ-সারাওয়াকের কৌশলগত সহযোগিতার উদ্যোগ রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন, বেড়ছে তীব্রতা – নিয়ন্ত্রণে ৮ ইউনিট শার্শার বাগআচড়ায় অতিরিক্ত তেল মুজুদের দায়ে ট্যাস্ক ফোর্সের যৌথ অভিযান সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করতে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

মোদী-জিংপিং বৈঠক চলাকালীনই অত্যাধুনিক মিসাইল ছুঁড়বে পাকিস্তান

admin
হালনাগাদ: শুক্রবার, ১১ অক্টোবর, ২০১৯

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন তামিলনাডুতে চিনের প্রেসিডেন্ট সি জিংপিং আমন্ত্রণ জানাবেন ঠিক সেই সময় করাচি বন্দরের কাছে মিসাইল পরীক্ষা করবে পাকিস্তান। সূত্র মারফৎ খবর, পাকিস্তান এই পরীক্ষা চালাবে করাচি থেকে ৪০ কিমি উত্তর পশ্চিমে সোনমিয়ানি এলাকা থেকে।

জানা গিয়েছে, পাকিস্তানের সিভিল অ্যাভিয়েশন অথরিটিস এর পক্ষ থেকে একটি নোটিশ ইস্যু করা হয়েছে। যেখানে পাকিস্তান এয়ারফোর্সকে এই বিষয়ে । ১০ অক্টোবর ৯ টা ৩০ থেকে ১১ টা ৩০ অবধি এবং ১১ ও ১২ অক্টোবর সকাল সাড়ে ৯ টা থেকে সাড়ে ১২ টা- এই সময়ের উল্লেখই রয়েছে জারি হওয়া নোটিশে। মনে করা হচ্ছে, এই সময়ের মধ্যেই মিসাইল পরীক্ষা করতে পারে পাকিস্তান। যদিও পাকিস্তান ঠিক কোন মিসাইলটি এই মুহূর্তে পরীক্ষা করছে তা অস্পষ্ট হয়েই রয়েছে।

জানা গিয়েছে, করাচি থেকে ওড়া সমস্ত আন্তর্জাতিক বিমানগুলিকেই এই সময় অন্য রুট দিয়ে উড়ানের ব্যবস্থা করা হয়েছে। উল্লেখ্য এর আগে ২০১৮ সালে গজনভি মিসাইল উৎক্ষেপণ করেছিল পাকিস্তান। তখনও এমনভাবে বিমানের রুট ঘুরিয়ে দেওয়া হয়েছিল।

জম্মু কাশ্মীরে ৩৭০ অনুচ্ছেদ তুলে নেওয়ার পর থেকেই এই ইস্যুতে একের পর এক তোপ দাগা হয়েছে পাকিস্তানের তরফে। কখনও ইমরান খান আবার কখনও সেনাপ্রধানরা বারে বারে উস্কানি মূলক বার্তা দিয়েছেন। এই মিসাইল পরীক্ষা তেমনই একটি পদক্ষেপ বলে মনে করছেন অনেকে।


এ ক্যটাগরির আরো খবর..