মেহেরপুর জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানকে সংবর্ধনা

মেহের আমজাদ, মেহেরপুর (৩০-০১-১৭) মেহেরপুর সদর উপজেলার আর আর মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব গোলাম রসুলকে সংবর্ধনা এবং এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন শিক্ষার্থীদের বরন করা হয়েছে।

গতকাল সোমবার দুপুরে বিদ্যালয় প্রঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আতাহার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব গোলাম রসূল।

প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদীন। বিশেষ অতিথি ছিলেন  জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি তহমিনা আবেদীন, জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য আব্দুুল কুদ্দুস, জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম পল্টু, শহর অওয়ামীলীগের সাধারন সম্পদক আক্কাস আলী, ইউপি চেয়ারম্যান মোঃ শাহ জামান, অবসর প্রাপ্ত শিক্ষক নুরুল ইসলাম, মুজিবনগর উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান চাঁদু, যুবলীগ নেতা মাহাবুবুর রহমান, জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মোজাম্মেল হক।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আশরাফুজ্জামান। এর আগে জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব গোলাম রসুলকে ফুল ছিটিয়ে ও ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।