× Banner
সর্বশেষ
চলুন দেখে নেওয়া যাক আজকের দিনে আপনার গ্রহ-নক্ষত্ররা কি বলছে – আজ ৯ই জুন মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তার আগ্রহ ইউএনডিপির নির্বাহী ম্যাজিষ্ট্রেটের অভিযানে, মধুখালীতে বন্ধ হলো বাল্যবিবাহ সাংবাদিক আসাদকে আটকে আদালতে প্রেরণ: শার্শা থানায় সাংবাদিকদের প্রতিবাদ কালীগঞ্জে চাঁদা না পেয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের এক ব্যাক্তিকে কুপিয়ে জখম থানায় মামলা ইউপি সদস্য রিয়াজুল ইসলাম লিটনের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন বজ্রাঘাতজনিত প্রাণহানি কমাতে সচেতনতা ও প্রযুক্তিনির্ভর কার্যক্রম বাস্তবায়ন করছে সরকার ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুযোগ আইনে নাই, শুধু অনুরোধ করা যায় – স্বরাষ্ট্রমন্ত্রী বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক 

মেহেরপুরে ২১ আগষ্ট গ্রেনেড হামলা স্মরণে আলোচনা সভা

admin
হালনাগাদ: সোমবার, ২২ আগস্ট, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুর (২১-০৮-১৬ )ঃ ৭১ এর পরাজিত শক্তি, পঁচাত্তরের ঘাতকরা এবং ২০০৪ সালের ২১ আগষ্ট গ্রেনেড হামলাকরীরা এবং বর্তমানে মানবতাবিরোধী ও বিদেশী হত্যাকারীরা অশুভ শক্তি। তাদের কাছে দেশের স্বাধীনতা, মর্যাদা, অর্থনৈতিক সমৃদ্ধি ও গণতন্ত্র ঝুঁকিপূর্ণ। এই অশুভ শক্তিকে প্রতিরোধে আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ হতে হবে।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের কন্যা প্রধান মন্ত্রী শেখ হাসিনার জীবন রক্ষায় আওয়ামী লীগ সমস্ত শক্তি দিয়ে অতন্দ্র প্রহরির মত কাজ করবে। গতকাল রোববার বিকেলে জেলা আওয়ামী লীগ আয়োজিত বিভিশিকাময় ২১ আগষ্ট গ্রেনেড হামলা স্মরণে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে কথাগুলো বলেছেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন। তিনি আরো বলেন, বিগত সরকারে আমলে লাইনে দাঁড়িয়ে সার-তেল নিতে হতো। এখন আর লাইনে দাঁড়াতে হয় না। দেশ আজ খাদ্যে ঘাটতি থেকে খাদ্যে উদ্বৃত্ত দেশে পরিনত হয়েছে।

বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এম.এ খালেক, সহ সভাপতি আব্দুল হালিম, যুগ্ম সম্পাদক ইব্রাহিম শাহিন সহ জেলা আওয়ামী লীগ নেতারা। অনুষ্ঠানটি  সঞ্চালনা করেন প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শাশ্বত নিপ্পন।


এ ক্যটাগরির আরো খবর..