মেহেরপুরে যুবলীগের ইফতার মাহফিল

মেহের আমজাদ,মেহেরপুর (০৩-০৬-১৮)
মেহেরপুর জেলা আওয়ামী যুবলীগের কার্যালয়ে আমঝুপি ইউনিয়ন আওয়ামী লীগ ও আমঝুপি ইউনিয়ন আওয়ামী যুবলীগ নেতা-কর্মিদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মেহেরপুর জেলা যুব লীগের আয়োজনে গতকাল রবিবার জেলা যুবলীগের কার্যালয়ে সদর উপজেলার আমঝুপি ইউনিয়ন আওয়ামী লীগ ও আমঝুপি ইউনিয়ন যুবলীগের নেতা-কর্মীদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদীন, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক মোল্লা সহ আমঝুপি ইউনিয়নের আওয়ামী লীগ ও যুবলীগ নেতাকর্মীরা ইফতার মাহফিলে অংশগ্রহন করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।