মেহের আমজাদ, মেহেরপুর (২৫-০৮-১৭):: মেহেরপুর প্রেসক্লাবের উপদেষ্টা তুহিন আরন্য’র চাচা ও জেলা দলের ক্রিকেটার আশহাদুর রহমান অনুর বাবা মোখলেছুর রহমান খোকনের দাফন সম্পন্ন হয়েছে।
শুক্রবার দুপুর ২টার সময় সরকারী বালক উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে শহরের শেখ পাড়ায় অবস্থিত পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়।
এসময় বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম রসুল,মোখলেছুর রহমান খোকনের ছেলে আশহাদুর রহমান অনু, ভাইপো মুস্তাকুর রহমান তুষার।
জানাজায় সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. মারুফ আহামেদ বিজন, সাবেক পৌর মেয়র মোতাছিম বিল্লাহ মতু, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলমগীর হোসেন ছাতু, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, জেলা যুবলীগের সাবেক সভাপতি সাজ্জাদুল আনাম, প্রেসক্লাবের সাবেক সভাপতি রুহুল কুদ্দুস টিটো সহ বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ অংশ গ্রহন করেন।
গত বৃহস্পতিবার রাতে মেহেরপুর জেনালের হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় মোখলেছুর রহমান খোকন ( ৬৩) শেষ নিশ্বাস ত্যাগ করেন। মুত্যকালে তিনি স্ত্রী এক ছেলে ও এক মেয়ে সহ বহু গ্রণাগ্রাহী রেখে গেছেন।



