মেহের আমজাদ, মেহেরপুর (২৮-০৯-১৭): মেহেরপুরে এসএসসি ১৯৯৫ সালের ব্যাচের উদ্যোগে তেঁতুল গাছের চারা রোপন করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে শহরের নতুন বাস টার্মিনালের কাছে পুলিশ সুপার আনিছুর রহমান ওই চারা রোপন কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় ১৯৯৫ সালের ব্যাচের বন্ধু ও জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম পেরেশান, এসএসসি ১৯৯৫ সালের ব্যাচের বন্ধুদের নিয়ে কমিটির সভাপতি রাহিনুজ্জামান পোলেন, সাধারণ সম্পাদক এএসএম সাইদুল ইসলাম, ব্যাচের বন্ধু মিজানুজ্জামান অপুসহ ওই ব্যাচের অন্যান্য বন্ধুরা উপস্থিত ছিলেন ।




