× Banner
সর্বশেষ
আজ ৪ শ্রাবণ মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ জুলাই মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সততা চর্চায় উদ্বুদ্ধ করতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন পাইলট প্রকল্পে ৯৯ হাজার শিক্ষার্থী পাবেন বিনামূল্যের পাটের স্কুল ব্যাগ সরকারের ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবেশ মন্ত্রণালয়ের প্রকল্প পরিমার্জনের উদ্যোগ নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগে এনজিওদের এগিয়ে আসার আহ্বান জ্বালানিমন্ত্রীর ২০২৭ সালের হজে ব্যাকঅ্যাপ আবাসন ১% রাখার অনুরোধ বাংলাদেশের আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে – প্রধানমন্ত্রী পাইকগাছায় সুন্দরবনের প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত  কোটচাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

মেহেরপুরে জিংক সমৃদ্ধ ব্রি ধান-৬৪ প্রদর্শনী মাঠ দিবস অনুষ্ঠিত

admin
হালনাগাদ: বুধবার, ৪ মে, ২০১৬

মেহের আমজাদ,মেহেরপুরঃ  “জিংক ধান করলে চাষ; পুষ্টি পাবে বারো মাস” এ শ্লোগানকে সামনে রেখে  সাউথ-ওয়েস্ট সীড প্রডিউচার অ্যাসোসিয়েশন বাংলাদেশ (সসপাব) অ্যান্ড হারভেস্ট প্লাস বাংলাদেশ এর যৌথ আয়োজনে মেহেরপুর সদর উপজেলার রায়পুর খাঁপাড়া গ্রামের মাঠে জিংক সমৃদ্ধ ব্রি ধান-৬৪ প্রদর্শনী মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার বিকেল ৫ টায় অনুষ্ঠিত মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক এস.এম মোস্তাফিজুর রহমান।

সসপাব-এর সভাপতি ইসলাম জোর্য়াদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা এ.কে.এম কামরুজ্জামান, হারভেন্ট প্লাস বাংলাদেশের কৃষি উন্নয়ন ও গবেষনা কর্মকর্তা আলহাজ মোঃ সাইফুল ইসলাম। সসপাব মেহেরপুরের প্রজেক্ট কো-অর্ডিনেটর শাহীনুর রহমান মানিকের উপস্থাপনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা তুলা উন্নয়ন কর্মকর্তা মোঃ সালাউদ্দিন, সসপাব মেহেরপুরের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, সাংগাঠনিক সম্পাদক মোঃ ইমাদুল হক, সদস্য আখতার হোসেন প্রমুখ।
এর আগে সেখানে জিংক সমৃদ্ধ ব্রি ধান-৬৪ কাটা ও মাড়াই করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..