× Banner
সর্বশেষ
পেটে ঢুকিয়ে ইয়াবা পাচারের চেষ্টা,আটক গাজীপুরের তরুণী টেপ বল ক্রিকেটকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সাত মন্ত্রণালয়ের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী বগুড়ায় আসছেন শনিবার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান একটি দুর্ঘটনায় পেহেলির অকাল মৃত্যুতে মা-বাবার ভবিষ্যৎ স্বপ্নের সমাধি জুলাই আন্দোলনের ত্যাগকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে হবে – তথ্যমন্ত্রী পুলিশ কর্মকর্তাদের নিয়ে অপপ্রচার, কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি শিগগিরই শুরু হবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ – পানি সম্পদ মন্ত্রী সংবাদপত্র সমাজের দর্পণ – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী শেখ হাসিনা কি বেঁচে আছেন, না কি মারা গেছেন- রাশেদ খাঁন

বোদায় পিতৃ অধিকারের দাবিতে মানববন্ধন

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৩ মে, ২০১৬

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদায় ৩মে মঙ্গলবার সন্তান নির্যাতন, পিতৃ অধিকার এবং স্ত্রী নির্যাতনকারীদের শাস্তি
ও বিচারের দাবীতে মানববন্ধন হয়েছে।

আন্তর্জাতিক মানবধিকার সংস্থা, আইন ও সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন পঞ্চগড় এর সহায়তায় বোদা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে এই মানব বন্ধন করে অধিকার বঞ্চিত, নির্যাতিতা পরিবার এবং সাধারণ মানুষ। পিতৃ অধিকার আদায় ও নির্যাতনকারীদের বিচারের দাবিতে মানব বন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন দেবীগঞ্জ উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফর নাহার লাকী, বোদা উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: লাইলী বেগম, ভাইস চেয়ারম্যান আসাদুল্লাহ আসাদ, বোদা উপজেলা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক রাশেদুজ্জামান বাবু, আইন ও সহায়তা কেন্দ্রের পঞ্চগড় শাখার সাধারন সম্পাদক এম এ আকতার প্রমুখ।

মানব বন্ধনে বোদা উপজেলার বিভিন্ন স্কুল কলেজের ছাত্র ছাত্রী এবং নারী, পুরুষ অংশগ্রহন করে এই দাবীর প্রতি সমর্থন জানায়। জানা যায়, দেবীগঞ্জ উপজেলার শালডাঙ্গা ইউনিয়নের রশিদুল ইসলাম প্রধান এর সাথে বোদা উপজেলার নাজির পাড়া গ্রামের আবু তাহেরের কন্যা আকলিমা বেগমের সাথে ২৫ বৎসর আগে পারিবারিকভাবে বিয়ে হয়। রশিদুল ইসলাম বিগত প্রায় দেড় বছর আগে তার ১ম স্ত্রী আকলিমা বেগমের অনুমতি ছাড়াই ২য় বিবাহ করেন এবং ১ম স্ত্রী এবং তার সন্তান আমির হামজা রাফিকে (১৭) বাড়ী হতে বের করে দেন।

বাড়ী হতে বিতারিত হয়ে মা এবং ছেলে তাদের ভোরণ পোষণ এর জন্য রশিদুল ইসলাম ও তার পরিবারের নিকট গেলে তাদের শারিরিক নির্যাতন করা হয় এমনকি হত্যার হুমকি পর্যন্ত দেয়া হয় এবং রাফিকে নিজের সন্তান হিসেবে অস্বীকার করে। আমির হামজা রাফি এবং তার মা মানবধিকার সংস্থা, আইন ও সহায়তা কেন্দ্র (আসক) পঞ্চগড় এ গিয়ে এর বিচার চাইলে আইন সহায়তা কেন্দ্র (আসক) পঞ্চগড়, শালডাঙ্গা বাজারে সুষ্ঠ বিচারের দাবিতে মানববন্ধন করলে ইউনিয়নের চেয়ারম্যান ফরিদুল ইসলাম ফরিদ এর সুষ্ঠ বিচার করবেন মর্মে ঘোষনা দিলেও তিনি তা না করে সময় ক্ষেপন করতে থাকে।


এ ক্যটাগরির আরো খবর..