× Banner
সর্বশেষ
আজ বিশ্ব মস্তিষ্ক দিবস (World Brain Day), জেনে নিন মানিসক স্বাস্থ্য ভালো রাখার টিপস আজ বুধবার (২২ জুলাই) আপনার রাশিফলে কী রয়েছে আজ ২২ জুলাই  বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ সড়ক দুর্ঘটনায় প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান সেতুমন্ত্রীর রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে – আইনমন্ত্রী মাহ্দী আমিনের সাথে জ্যঁ পেম-এর সাক্ষাৎ বাংলাদেশে মানসম্পন্ন উন্নত আধুনিক চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে – সমাজকল্যাণ মন্ত্রী যৌতুকের দাবিতে নির্যাতনে গৃহবধূর মৃত্যু; শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া – তথ্যমন্ত্রী

মেহেরপুরে আওয়ামী লীগের সাবেক এমপি জয়নাল আবেদীন’র সংবাদ সম্মেলন

admin
হালনাগাদ: বুধবার, ১ জুন, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুর: মেহেরপুরের বড়বাজারের পুরাতন হাসপাতালের সরকারি জমিতে কোন মার্কেট না করা, ফুড অফিসে প্রকৃত কৃষকদের কাছ থেকে গম নেয়া ও পৌর নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি জয়নাল আবেদীন।

গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে তার নিজস্ব কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাবেক এমপি জয়নাল আবেদীন। বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব গোলাম রসুল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্কাস আলী, জেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান ছোট্ট।

লিখিত বক্তব্যে জয়নাল আবেদীন বলেন, প্রত্যেক ৫ বছর পর পর সাধারণ জনগণ তাদের পছন্দের মানুষকে ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচন করবেন। অথচ ভোটের সময় আসলেই বিভিন্ন  টালবাহানা ও মামলার মাধ্যমে নির্বাচন বন্ধ করে দেন বর্তমান পৌর মেয়র মোতাছিম বিল্লাহ মতু। এর আগে মামলা দিয়ে প্রায় ৯ বছর পৌর নির্বাচন আটকে রাখেন তিনি। চলতি বছরে সারা বাংলাদেশে যখন নির্বাচনি উৎসব শুরু হয়। ঠিক সেই সময়ে বর্তমান পৌর মেয়র সীমানা জটিলতার মামলা দিয়ে নির্বাচন বন্ধ করে দেন। শুধু নির্বাচন বন্ধ করেই ক্ষান্ত হননি পুরাতন হাসপাতালের সরকারি জায়গায় সুপার মার্কেট নির্মাণ করতে যাচ্ছেন। অথচ এ জায়গাটি পৌর সভার জায়গা নয়। এটি সরকারি জমি। সরকারি জমি দখল করে মার্কেট নির্মাণ মেয়রের একটি বড় ব্যবসা বলে অভিযোগ করেন তিনি। এ সময় ঐ জমিটি যে পৌরসভার নয় সে বিষয়ে উচ্চ আদালতের রায়ের কপি সাংবাদিকদের সামনে তুলে ধরেন। জায়গাটিতে সরকারিভাবে একটি শিশু হাসপাতাল নির্মাণের দাবি জানান তিনি। এছাড়াও দৈনিক বাংলাদেশ প্রতিদিনে গমের দূর্নীতি নিয়ে রিপোর্ট করায় মেহেরপুর প্রতিনিধি মাহাবুবুল হক পোলেনের বিরুদ্ধের মামলারও তীব্র প্রতিবাদ জানানো হয়।

সাবেক এমপি জয়নাল আবেদীনের সময় ডিও লেটার দিয়ে পৌরসভার উন্নয়ন বন্ধ রেখেছিলেন তিনি। পৌর মেয়র মোতাছিম বিল্লাহ মতুর এমন অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি কোন ডিও লেটার দিয়ে মেহেরপুর পৌরসভার উন্নয়ন বন্ধ করেননি। তার সময়ে স্থানীয় সরকার মন্ত্রনালয় থেকে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে প্রায় ৩৪ কোটি টাকার কাজ দেয়া হয়েছিল। উন্নয়ন বন্ধের কোন ডিও লেটার তিনি আজ পর্যন্ত দেখাতে পারেননি বলেও দাবী করেন তিনি। ঈদের পর পৌর নির্বাচনের দাবিতে কঠোর আন্দোলন করা হবে বলেও তিনি হুশিয়ারি দেন।

সংবাদ সম্মেলনে জেলার ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..