মেঘাচ্ছন্ন ঢাকা গরমের অস্বস্তি কম

মেঘাচ্ছন্ন ঢাকা গরমের অস্বস্তি কম

সকাল থেকেই ঢাকার বিভিন্ন অঞ্চল ছিল মেঘাচ্ছন্ন। গতকাল মঙ্গলবার দুপুর ১২টা থেকে বিকেল পর্যন্ত মিরপুর, ফার্মগেট, বনানীসহ রাজধানীর বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টি হয়েছে।

চলতি মাসে স্বাভাবিক বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। পর্যাপ্ত বৃষ্টিপাতের কারণে কমে গেছে গরমের অস্বস্তি ভাব।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, এদিন দুপুর ১২টা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হলেও মূলত দুপুর ১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভালো বৃষ্টিপাত হয়েছে। এ সময় রাজধানীতে ১৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এরপর বৃষ্টির প্রবণতা কিছুটা কমে আসে। তবে বৃষ্টিপাতের ধারাবাহিকতা আরো তিন দিন থাকতে পারে। গতকাল মঙ্গলবার রাজধানীতে স্বাভাবিক বৃষ্টিপাতের মাত্রা ৯.১ মিলিমিটার উল্লেখ করা হলেও এদিন রেকর্ড করা হয়েছে ১৮ মিলিমিটার বৃষ্টি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
সংবাদ প্রতিনিধি

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।