× Banner
সর্বশেষ
জনকল্যাণমুখী ও কর্মসংস্থানবান্ধব প্রকল্প গ্রহণ করা হবে -অর্থমন্ত্রী ডিজিটাল লিটারেসির পাশাপাশি নৈতিক শিক্ষায়ও শিক্ষিত করে গড়ে তুলতে হবে -তথ্যমন্ত্রী গোপালগঞ্জ জেলার সংসদ সদস্যদের সাথে স্থানীয় সরকার বিভাগের সভা পার্বত্য অঞ্চলে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ক্রীড়া ও সংস্কৃতির বিকল্প নেই: পার্বত্য মন্ত্রী আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে – সেতুমন্ত্রী পাইকগাছায় পেশাগত অধিকার প্রতিষ্ঠায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন সচেতনতামূলক কাজে যুক্ত হওয়ার বড় বাধা সোশ্যাল মিডিয়ার নীতিমালা না থাকা-তথ্যমন্ত্রী নৌ মন্ত্রণালয়ে ১৬ সংস্থা, তবুও ঘাটতি ও অপূর্ণতা – নৌ পরিবহন মন্ত্রী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ থালাপতি বিজয়ের আজ বিশ্ব মা দিবস

মুজিবনগরে বিজিবি-বিএসএফ কমান্ডার পর্যায়ে সৌজন্য পতাকা বৈঠক অনুষ্ঠিত

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০১৬

মেহেরপুর প্রতিনিধিঃ বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষি বাহিনী (বিএসএফ) কমান্ডার পর্যায়ে সৌজন্য মূলক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে| পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক কর্ণেল মোহাম্মদ আমির মজিদ এবং ভারতের পক্ষে নেতৃত্ব দেন ১৫ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শ্রী সুকুমার সরাঙ্গী ও ৮১ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট  শ্রী বিএস পাংটে|

এসময় ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ আল-মঈন এবং বিএসএফ এর পক্ষে ১৫ বিএসএফ ব্যাটালিয়নের ষ্টাফ অফিসার শ্রী রিশি কুমার ও ৮১ বিএসএফ ব্যাটালিয়নের ষ্টাফ অফিসার শ্রী প্রতাপ সিং কতোয়াল উপস্থিত ছিলেন| ৬ বর্ডার ব্যাটালিয়নের অধীনস্থ মুজিবনগর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মেইন পিলার ১০৫ এর নিকট ঐতিহাসিক মুজিবনগর কমপ্লেক্সের মধ্যে দুপুরে ১ ঘন্টা ব্যাপি এ সৌজন্য মূলক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

বর্ণিত পতাকা বৈঠকে বিজিবি ও বিএসএফ এর সমন্বয়ে সমন্বিত টহল করা, ভারত থেকে কোন মাদকদ্রব্য বাংলাদেশের অভ্যন্তরে না আসা, তাঁর কাটার বেড়া না কাটা, উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকা এবং অবৈধভাবে কোন বাংলাদেশী/ভারতীয় নাগরিক সীমান্ত পারাপার না হয় সে ব্যাপারে আলোচনা হয়|


এ ক্যটাগরির আরো খবর..