সস্ত্রীক মুক্তিযুদ্ধমন্ত্রী ও পিএস করোনায় আক্রান্ত

সস্ত্রীক মুক্তিযুদ্ধমন্ত্রী ও পিএস করোনায় আক্রান্ত

মহামারী করোনায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি এবং মন্ত্রীর স্ত্রী লায়লা আরজুমান্দ বানুর আক্রান্ত হয়েছে। এছাড়া মন্ত্রীর একান্ত সচিব হাবিবুর রহমানও করোনা আক্রান্ত হয়েছেন।

আজ শুক্রবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা সুফি আব্দুল্লাহিল মারুফ শুক্রবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, করোনা উপসর্গ নিয়ে গতকাল (বৃহস্পতিবার) তাদের টেস্ট করা হলে আজ তাদের শরীরে কোভিড-১৯ পজিটিভ ফলাফল পাওয়া যায়।

মন্ত্রী, মন্ত্রীর স্ত্রী ও একান্ত সচিব চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাসায় চিকিৎসা নিচ্ছেন।  মন্ত্রী নিজের ও আক্রান্তদের দ্রুত আরোগ্য লাভের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।