× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীর উদ্দেশে অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনিরের খোলা চিঠি জনগণকে গর্জে ওঠার আহ্বান করেছেন জামায়াত আমির জ্বালানি চাহিদা নিরবচ্ছিন্ন রাখতে ধারাবাহিকভাবে কাজ করছে সরকার -প্রতিমন্ত্রী অনিন্দ্য শিক্ষার্থীদের ক্লাস রুমে ফেরাতে সব করবে সরকার -প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সিলেটে একসঙ্গে ১২৬ তরুণ-তরুণীর বিয়ে; খরচ ছাড়াই স্বপ্ন পূরণ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের কমিশনিং লাইসেন্স অর্জন মানিকগঞ্জে শিশুর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, জড়িত সন্দেহে দুই ভাইকে পিটিয়ে হত্যা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের প্রতিনিধিদের সঙ্গে অর্থমন্ত্রীর বৈঠকে গুরুত্বপূর্ণ দিক বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত রয়েছে – বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী বাণিজ্য সচিবের মৃত্যুতে বাণিজ্যমন্ত্রীর শোক প্রকাশ

মা দূর্গা এবার নৌকায় আগমন তাই জল বৃদ্ধি

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৭

বিশেষ প্রতিবেদক ডাঃ মনোরঞ্জন মজুমদারঃ শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম ও মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শ্রী বিষ্ণুপদ ভৌমিক বললেন, “মা দূর্গা এবার নৌকায় আগমন তাই জল বৃদ্ধি হয়েছে এবার”। সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শ্রীশ্রী শারদীয় দুর্গোৎসব।

আজ ১৯শে সেপ্টেম্বর মঙ্গলবার ভোর ৬ঘটিকায় রাজধানীর গেণ্ডারিয়া থানাধীন স্বামীবাগ শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রমে শ্রী শ্রী দেবী দূর্গার মহালয়া অনুষ্ঠানে তিনি একথা বলেন।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাননীয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি।  প্রধান অতিথির বক্তব্যে বলেন, ধর্ম যার যার উৎসব সবার। দুর্গা পূজা সারা দেশে সারম্বরে সুষ্ঠ ও সুন্দরভাবে উদ্‌যাপিত করার প্রত্যাশা করেন এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করে বিশেষ বক্তব্য প্রদান করেন।

মন্দিরের সহ-সভাপতি শ্রী রবীন্দ্রনাথ মুখার্জী বুলবুল বলেন, আমরা এই মহালয়ার দিনে ১১বছর ধরে গরীবদের মধ্যে বস্ত্র দান করে আসছি।

সহ-সভাপতি শ্রী মনোজ রায় বলেন, মা দুর্গা এবার নৌকায় আসবেন তাই ফসল ভালো হবে এবার এবং ঘোটকে গমন করবেন।

উক্ত সভায় সভাপতিত্ব করেন শ্রীশ্রী লোকনাথ আশ্রম ও মন্দির পরিচালনা কমিটির সভাপতি শ্রী পংকজ নাথ এমপি।


এ ক্যটাগরির আরো খবর..