× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা ফের তীব্র, বন্দর আব্বাস বিস্ফোরণের পর দক্ষিণ ইরানে মার্কিন হামলা আজ ২৬ মে (১১ জ্যৈষ্ঠ) মঙ্গলবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (২৬ মে) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলায় ‘মুক্তধারা-জিএফবি সাহিত্য পুরস্কার’ পেলেন ড. আব্দুন নূর প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য ভাড়ায় ছাড় উদ্বোধন, আন্তনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালুর ঘোষণা – সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আজ হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর, তাঁবুতে হাজীদের খোঁজ নিচ্ছেন ধর্মমন্ত্রী পাটুরিয়া ফেরিঘাটে অতিরিক্ত ভাড়া আদায় ও অনিয়মের দায়ে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ – নৌপরিবহন প্রতিমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়ার দৃষ্টি প্রতিবন্ধী সংগীতশিল্পী পরিবারকে অর্থ সহায়তা দিলেন – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী কুমিল্লায় হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী আগামী ১ জুন শিশু রামিসা হত্যা মামলার বিচার শুরু – আইনমন্ত্রী

মাশরাফি আত্মবিশ্বাস নিয়ে ইংল্যান্ড সিরিজ খেলার প্রত্যাশায়

admin
হালনাগাদ: রবিবার, ২ অক্টোবর, ২০১৬

ক্রীড়া ডেস্ক: তামিম ইকবাল আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ও শেষ ম্যাচ জিতে  বলেছেন, ‘এভাবেই প্রতিটি ম্যাচ জিততে চেয়েছিলাম।’ মাশরাফি বিন মুর্তজা বলেন, ‘আমরা শুরু থেকেই এভাবে খেলতে চেয়েছিলাম। তৃতীয় ম্যাচে এসে খেলতে সক্ষম হয়েছি।’

আফগানিস্তানকে ১৪১ রানে হারিয়ে সিরিজ জিতেছে বাংলাদেশ। এ জয়ে বাংলাদেশ ফিরে পেয়েছে হারানো আত্মবিশ্বাস। যেই আত্মবিশ্বাস নিয়ে ইংল্যান্ড সিরিজে খেলার প্রত্যাশা করছেন অধিনায়ক। মাশরাফি বলেছেন, ‘এখান থেকে কিছু আত্মবিশ্বাস নিয়ে সামনের ম্যাচগুলো খেলতে পারব। এই ম্যাচে আমরা ভালো খেলেছি।’

ইংল্যান্ডের বিপক্ষে ভালো ফলের প্রত্যয় নিয়ে মাশরাফি বলেন, ‘সামেন যে সিরিজ আসছে সেটা আরও বেশি চ্যালেঞ্জিং ।আমরা যদি আত্মবিশ্বাসের সঙ্গে খেলতে পারি আশা করি আমাদের ভালো সুযোগ থাকবে। এর আগেও আমরা ভালো খেলেছি ওই আত্মবিশ্বাসটা আছে।’

সিরিজ নিয়ে উচ্ছ্বসিত মাশরাফি বলেন, ‘আমি মনে করি সিরিজটা জিততে পেরেছি এটা একটা ভালো দিক। ম্যাচ হারলে একটা চাপ থাকে, এটা স্বাভাবিক। সেখান থেকে বের হয়ে আসতে পেরে ভালো লাগছে।’


এ ক্যটাগরির আরো খবর..