× Banner
সর্বশেষ
সততা চর্চায় উদ্বুদ্ধ করতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন পাইলট প্রকল্পে ৯৯ হাজার শিক্ষার্থী পাবেন বিনামূল্যের পাটের স্কুল ব্যাগ সরকারের ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবেশ মন্ত্রণালয়ের প্রকল্প পরিমার্জনের উদ্যোগ নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগে এনজিওদের এগিয়ে আসার আহ্বান জ্বালানিমন্ত্রীর ২০২৭ সালের হজে ব্যাকঅ্যাপ আবাসন ১% রাখার অনুরোধ বাংলাদেশের আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে – প্রধানমন্ত্রী পাইকগাছায় সুন্দরবনের প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত  কোটচাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু ধর্ষণে ব্যর্থ হয়ে স্কুলছাত্রীকে হত্যা, ৪ বছর পর যুবকের মৃত্যুদণ্ড দেশে হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

মালদ্বীপে অবস্থানরত প্রবাসী বিপদে পড়া বাংলাদেশির পাশে সরকার

ACP
হালনাগাদ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬
মালদ্বীপে অবস্থানরত প্রবাসী বিপদে পড়া বাংলাদেশির পাশে সরকার

মালদ্বীপে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি কর্মী ইমাম হোসেনকে (২১) দেশে প্রত্যাবর্তনের জন্য একটি বিমান টিকিট হস্তান্তর করেছেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. নাজমুল ইসলাম। এই বিমান টিকিটটি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের কল্যাণ তহবিল থেকে দেওয়া হয়।

আজ (মঙ্গলবার) মালের বাংলাদেশ হাইকমিশন এই তথ্য জানায়।

হাইকমিশন জানায়, ইমাম হোসেন কক্সবাজার জেলার রামু উপজেলার বাসিন্দা। তিনি মালদ্বীপে অত্যন্ত মানবিক সংকটপূর্ণ ও কষ্টকর পরিস্থিতিতে অবস্থান করছিলেন। বিষয়টি জানার পর মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশন সম্পূর্ণ মানবিক দৃষ্টিকোণ থেকে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেয় এবং তার নিরাপদে দেশে ফেরার ব্যবস্থা করে।

এ সময় মিশনের প্রথম সচিব মো. মোতাছেম বিল্যাহ এবং তৃতীয় সচিব সৈয়দ আমজাদ আলী উপস্থিত ছিলেন।

হাইকমিশনার বলেন, প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ, নিরাপত্তা, অধিকার ও মর্যাদা রক্ষা করা বাংলাদেশ সরকারের অন্যতম অগ্রাধিকার। তিনি উল্লেখ করেন যে, বিদেশে অবস্থানরত প্রতিটি বাংলাদেশি নাগরিক দেশের সম্পদ এবং তাদের যেকোনো মানবিক সংকট, দুর্দশা বা জরুরি পরিস্থিতিতে বাংলাদেশ হাইকমিশন সর্বোচ্চ আন্তরিকতা, সহমর্মিতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাশে থাকার চেষ্টা করে।

তিনি আরও বলেন, বাংলাদেশ সরকার ও বাংলাদেশ হাইকমিশন সবসময় প্রবাসী বাংলাদেশিদের মানবিক সহায়তা, সুরক্ষা ও প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এ ধরনের উদ্যোগ প্রবাসীদের প্রতি সরকারের দায়িত্ববোধ, আন্তরিকতা এবং মানবিক অঙ্গীকারের প্রতিফলন।

বাংলাদেশ হাইকমিশন, মালদ্বীপ প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে বাংলাদেশ সরকারের অব্যাহত মানবিক ও কল্যাণমূলক কার্যক্রমের কথা পুনর্ব্যক্ত করেছে এবং ভবিষ্যতেও বিপদগ্রস্ত প্রবাসীদের পাশে থেকে প্রয়োজনীয় সহায়তা দিতে প্রতিশ্রুতি দিয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..