ডাসার প্রতিনিধিঃ মাদারীপুরের ডাসার থানাস্থ ডাসার ইউনিয়নের ৮নং ওয়ার্ড এর বাসিন্দা মোঃ আমজেদ সরদার(৪৫) বেওয়ারিস কুকুরের কামড়ে আজ রোববার জলাতঙ্গ রোগের কারণে মৃত্যু ঘটে।
উল্লেখ্য মোঃ আমজেদ সরদার দুই মাস পূর্বে ডাসার বাইতুল নুর জামে মসজিদ নতুন হাটে রাতে পাহারাদার হিসাবে কর্মরত ছিল। কর্ম অবস্থায় বেওয়ারিস কুকুরের কামড়ের শিকার হন। উক্ত হাটের দোকানদার গণ ঘটনাটি জানার পরে তাৎক্ষনিক মোঃ আমজেদ কে চিকিৎসার টাকা দিলেও তিনি চিকিৎসা না নিয়ে কুসংস্কার মিঠাপড়া গ্রহন করে। কিন্তুু ততদিনে দুরোগ্য জলাতঙ্গ রোগ তার শরীরে বাসা বাধে। তিনি গত কাল গুরুতর অসুস্থ হয়ে পরলে তাকে মাদারীপুর সদর হাসপতালে নিয়ে গেলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়া হয়। এ চিকিৎসার কোন উন্নত প্রযুক্তি না থাকায় তাকে অকালে মৃত্যু বরন করতে হয়। সে স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে রেখে মৃত্যু বরণ করেন।
এ বিষয় ০৮ নং ওয়ার্ডের ইউনিয়ন সদস্য মোঃ বাদল মাতুব্বর দি নিউজকে বলেন, আমার জানা মতে এ পর্যন্ত যত বেওয়ারিস অথবা ওয়ারিস কুকুরে লোকদের কামড়েছে তাদের এলাকার জনগণ এর মাধ্যমে নিকটতম চিকিৎসা কেন্দ্রে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। কিন্তু আমজেদ এর মত এরকম লোক এখনও যে আমার এলাকায় আছে সেটা জানা ছিলনা। তাই সবার জন্য বলছি, আমরা আমজেদ এর মতে কুসংস্কারে বিশ^াস না করে দ্রুত নিকট বর্তি চিকিৎসা কেন্দ্র থেকে কুকুরের কামড়ের প্রতিরোধক ভেকসিন গ্রহন করেন।

