মেহেদী হাসান সোহাগ- মাদারীপুরঃ কোরবানির ঈদকে সামনে রেখে আজও নারির টানে বাড়ি ফিরতে শুরু করেছেন দক্ষিাঞ্চলের ২১ জেলার হাজার হাজার মানুষ। ভোরের আলো ফুটতে না ফুটতে চাপ বেড়েছে মাদারীপুরের কাওড়াকান্দি ফেরিঘাটে। লঞ্চ, স্পীডবোট, ফেরিতে যাত্রী ও যানবাহনের চাপ ছিল চোখে পড়ার মত।
অতিরিক্ত যানবাহনের চাপে ঘাট এলাকায় সৃষ্টি হয়েছে তীব্র যানজট। ফলে দুর্ভোগে পড়েছেন এই রুটে চলাচাকারী যাত্রী ও চালকরা। এছাড়া পারাপারের অপেক্ষায় আটকে আছে অর্ধশত গরু ও পণ্য বোঝাই ট্রাক। অতিরিক্ত গাড়ীর চাপে অনেককেই কাওড়াকান্দি ঘাটে নেমে ২ কিলোমিটার পাঁ’য়ে হেটে পাঁচ্চর বাইপাস সড়কে এসে গাড়িতে উঠতে হচ্ছে।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. আনসার উদ্দিন বলেন, অতিরিক্ত যাত্রী ও যানবাহনের চাপে ঘাট এলাকায় নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। এদিকে যাত্রী হয়রানী বন্ধে একাধিক ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে।





