পাইকগাছায় মাদক সম্রাট সেলিম রেজা আটক

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় এক মাদক দ্রব্য বিক্রতাকে পুলিশ আটক করেছে। তার বিরুদ্ধে থানায় একাধীক মামলার রয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে পুলিশ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে। থানা পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে গদাইপুর ইউনিয়ানের ঘোষাল গ্রামের আব্দুল গফুর মোড়লের ছেলে মাদক বিক্রতা এবং একাধিক মাদক মামলার আসামী সেলিম মোড়ল(৩৪) কে তার নিজ বাড়ী থেকে আটক করা হয়েছে। সে দীর্ঘ দিন যাবত পুলিশের চোখে ফাঁকি দিয়ে বিভিন্ন কৌশলে মাদক বিক্রয় করতো।

থানা অফিসার ইনচার্জ এজাজ শফী জানান, সেলিম রেজা এক জন মাদক ব্যবসায়ী এবং মাদক সম্রাট। থানায় তাঁর বিরুদ্ধে একাধীক মামলা রয়েছে। তাঁর বিরুদ্ধে ৩৬ (১) এর ১৯ (ক), ১৯ (১) এর ১ (ক) এবং ১৯ (১) এর ৯ (ক) ধারায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আদালতে প্রেরণ করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।