× Banner
সর্বশেষ

মহম্মদপুরে সানসেট ধ্বসে শিশুর মৃত্যু

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১০ জুলাই, ২০১৮

মাগুরা মহম্মদপুর উপজেলার হরেকৃষ্ণপুর এলাকায় পুরাতন ঘরের সানসেট ধসে মেহারাব শেখ(৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু মেহরাব শেখ ওই এলাকার কওসার শেখের ছেলে।

আজ মঙ্গলবার বিকাল ৪ টার দিকে এ দূর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকালে ২-৩ জন শিশু পুরাতন একটি ঘরের সানসেটের উপর উঠে খেলা করছিল এসময় হঠাৎ সানসেটটি ভেঙ্গে পড়ে ৩ শিশুই চাপা পড়ে আহত হয়। গুুরুতর আহত মেহারাব শেখ কে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।এসময় বাকি আহত দুজনকেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

মহম্মদপুর থানার ওসি মো: তরীকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।


এ ক্যটাগরির আরো খবর..