× Banner
সর্বশেষ
পেটে ঢুকিয়ে ইয়াবা পাচারের চেষ্টা,আটক গাজীপুরের তরুণী টেপ বল ক্রিকেটকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সাত মন্ত্রণালয়ের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী বগুড়ায় আসছেন শনিবার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান একটি দুর্ঘটনায় পেহেলির অকাল মৃত্যুতে মা-বাবার ভবিষ্যৎ স্বপ্নের সমাধি জুলাই আন্দোলনের ত্যাগকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে হবে – তথ্যমন্ত্রী পুলিশ কর্মকর্তাদের নিয়ে অপপ্রচার, কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি শিগগিরই শুরু হবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ – পানি সম্পদ মন্ত্রী সংবাদপত্র সমাজের দর্পণ – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী শেখ হাসিনা কি বেঁচে আছেন, না কি মারা গেছেন- রাশেদ খাঁন

দেবাশীষ মুখার্জী, কূটনৈতিক প্রতিবেদক

শততম পর্বে গ্লোবাল নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’ অনুষ্ঠান একসঙ্গে ১১টি বিদেশি ভাষায় সম্প্রচার

Kishori
হালনাগাদ: রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩
‘মন কি বাত’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’ অনুষ্ঠান শততম পর্বে পদার্পণ করল ৩০ এপ্রিল। এই প্রথম ‘লোকাল’ থেকে ‘গ্লোবাল’ হল প্রধানমন্ত্রী মোদীর মাসিক রেডিয়ো সম্প্রচার। যাত্রা শুরু হয়েছিল ২০১৪ সালের ৩ অক্টোবর। তার পর কেটে গিয়েছে অনেকগুলি বছর। প্রতি মাসের শেষ রবিবার অনুষ্ঠিত হয়ে আসছে ‘মন কি বাত’। এই মুহূর্তকে ঐতিহাসিক বলে অভিহিত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে। তিনি কথা বললেন সেই মানুষদের সঙ্গে, যারা অনুপ্রাণিত করছেন সমাজকে। প্রধানমন্ত্রী মোদী ‘মন কি বাত’-এর শ্রোতাদের তরফ থেকে কুর্নিশ জানালেন তাদের।

জাতিসংঘের সদর দফতরেও ‘মন কি বাত’-এর শততম পর্বের সরাসরি সম্প্রচার চলেছে। একই সঙ্গে ভারতের প্রতিটি রাজ্যের রাজভবনে রাজ্যপালেরা দূরদর্শনের মাধ্যমে শুনেছেন প্রধানমন্ত্রীর মাসিক অনুষ্ঠান। এ ছাড়াও বিজেপি ভারত জুড়ে অসংখ্য জায়গায় ‘মন কি বাত’ শোনানোর ব্যবস্থা রেখেছিল। টিভি, রেডিয়োয় কান পাততে দেখা গিয়েছে ভারতের কেন্দ্রীয় মন্ত্রীদেরও। সব মিলিয়ে শততম পর্বে ‘মন কি বাত’ প্রকৃত অর্থেই হয়ে উঠেছে গ্লোবাল।

শততম পর্ব উপলক্ষে ছিল একাধিক চমক। এত দিন ‘মন কি বাত’ সম্প্রচারিত হচ্ছিল ২২টি ভারতীয় ভাষায়। আকাশবাণীর ৫০০টিরও বেশি কেন্দ্র থেকে তা শোনানো হয়েছে। তাৎপর্যপূর্ণ হল, রবিবার নরেন্দ্র মোদীর কথা শুনলেন দুনিয়া জুড়ে কোটি কোটি মানুষ। জানা গিয়েছে, ফ্রেঞ্চ, চাইনিজ, ইন্দোনেশিয়ান, টিবেটিয়ান, বার্মিজ, বালুচি, আরবি, পশতু, পারসিয়ান, দারি এবং সোয়াহিলি— মোট ১১টি বিদেশি ভাষায় রবিবার সম্প্রচারিত হল ‘মন কি বাত’। শততম পর্বে নরেন্দ্র মোদী বলেন, ‘স্বচ্ছ ভারত’ হোক বা ‘আজ়াদি কা অমৃত মহোৎসব’— ‘মন কি বাত’-এ যে সমস্ত প্রসঙ্গ নিয়ে আলোচনা হয়েছে, পরবর্তী কালে তা-ই জন আন্দোলনের চেহারা নিয়েছে। পাশাপাশি শততম পর্বে প্রধানমন্ত্রী মোদী বলেন, ‘মন কি বাত’ অনুষ্ঠান দেশের কোটি কোটি মানুষের মনের কথা হয়ে উঠেছে।’

প্রসঙ্গত, শততম পর্বের ঠিক আগে আইআইএম রোহতক ‘মন কি বাত’ নিয়ে একটি দীর্ঘ সমীক্ষা প্রকাশ করে। তাতে উঠে এসেছে, এখনও পর্যন্ত ভারতের ১০০ কোটি শ্রোতা প্রধানমন্ত্রী মোদীর এই অনুষ্ঠান শুনেছেন। আর প্রতি মাসে নিয়ম করে প্রধানমন্ত্রীর রেডিয়ো সম্বোধন শোনেন অন্তত ২৩ কোটি মানুষ। দেশের জনসংখ্যার ৯৬ শতাংশই এই অনুষ্ঠান সম্পর্কে সম্যক ধারণা রাখেন।


এ ক্যটাগরির আরো খবর..