ভোলায় বিএনপি’র ২৬ নেতাকর্মীর জামিন নামঞ্জুর জেল হাজতে প্রেরণ

কামরুজ্জামান শাহীন,ভোলা॥ ভোলায় বিষ্ফোরক ও পুলিশের উপর হামলা মামলায় জেলা বিএনপির যুগ্ন সম্পাদক হুমায়ুন কবির সোপান ও ভোলা পৌরসভা বিএনপি’রর সভাপতি আব্দুর রব আখনসহ ২৬ নেতাকর্মীর জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

রোববার(১১নভেম্বর) দুপুরে ভোলার অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ আদেশ দেন। বাকী আসামীরা হলেন ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক খন্দকার আল আমিন, জেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মাসুদ, ছাত্র দলের সাবেক যুগ্ন সম্পাদক মনির হোসেন, উপজেলা যুব দলের যুব আহবায়ক খোরশেদ আলম উজ্জল, রঞ্জিত চন্দ্র রায়, আসাদ খোকন, পৌর যুবদলের আহবায়ক মনির উদ্দিন, যুবদল নেতা মো. মামুন ও মো. নবির হোসেনসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছা সেবক দল ও ছাত্র দলের ২৬ নেতাকর্মী।

ভোলার সন্তান কেন্দ্রীয় যুব দলের সাবেক সহ-সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম কায়েদ তাৎক্ষনিক এক প্রতিক্রিয়ায় বলেন, একই মামলায় জেলা জজ কোর্ট থেকে ৫৬জন আসামী জামিন আছেন। আজকে ২৬ জন আসামী নিম্ন আদালত হাজির করা হলে আদালত তাদের জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন নিদের্শ দেন।

উল্লেখ্যঃ গত ১ সেপ্টেম্বর পুলিশ বাদী হয়ে বিএনপি ৯৮ জন নেতাকর্মীকে আসামী করে ভোলা সদর মডেল থানায় একটি বিষ্ফোরক মামলা দায়ের করেন। মামলার প্রধান আসামী মো. হারুনুর রশিদ ট্রুম্যানকে পুলিশ গ্রেফতার করে। বাকীদের মধ্যে ৫৬জন জজ কোর্টের জামিনে রয়েছে।

সর্বমোট এ মামলায় ৭১জন আসামী জমিনে রয়েছে।২৬ জন এত দিন উচ্চ আদালতের জামিনে ছিলো। জামিনের মেয়াদ শেষ হলে তারা নিম্ন আদালতে রোববার হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত তাদের জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। । আমি অভিলম্বে দলের সকল নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি করছি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।