ভারসাম্যপূর্ণ যোগাযোগ ব্যবস্থা হিসেবে গড়ে তুলতে রেলকে ঢেলে সাজানো হচ্ছে : রেলপথ মন্ত্রী

ভারসাম্যপূর্ণ যোগাযোগ ব্যবস্থা হিসেবে গড়ে তুলতে রেলকে ঢেলে সাজানো হচ্ছে : রেলপথ মন্ত্রী

রেলপথ মন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন বলেছেন, রেলের সামর্থ্য বৃদ্ধির জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। একটি ভারসাম্যপূর্ণ যোগাযোগ ব্যবস্থা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে রেলকে ঢেলে সাজানো হচ্ছে।

মন্ত্রী আজ রেলভবনে বাংলাদেশ রেল‌ওয়ের জন্য ৫৮০টি মিটারগেজ ওয়াগন কেনার লক্ষ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এ কথা বলেন।

মন্ত্রীর বলেন, রেলকে বাদ দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়। বর্তমান সরকারের লক্ষ্য টেকসই উন্নয়ন। বঙ্গবন্ধুর স্বপ্নের আত্মনির্ভরশীল, মর্যাদাকর  দেশ গঠন করার লক্ষ্যে বর্তমান প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন। তিনি জনগণের কথা মাথায় রেখে সুদূরপ্রসারি চিন্তা থেকে রেলওয়েকে আলাদা মন্ত্রণালয় করে দিয়েছেন।

মন্ত্রী আরও উল্লেখ করেন, সারাদেশের রেল যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে অনেক প্রকল্প হাতে নেয়া হয়েছে। দেশের বিভিন্ন বন্দরের সাথে রেল যোগাযোগ স্থাপিত হচ্ছে। প্রতিবেশি দেশগুলোর সঙ্গে রেল যোগাযোগ স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে। ভারতের সঙ্গে ৮টি ইন্টারচেঞ্জ পয়েন্টের মধ্যে বর্তমানে পাঁচটি চালু করা হয়েছে, আরও তিনটি চালুর উদ্যোগ নেয়া হয়েছে। খুলনার সাথে মোংলা পোর্টে যোগাযোগ স্থাপিত হচ্ছে। আগামী বছর ডিসেম্বরে কক্সবাজার রেললাইন চালুর লক্ষ্যে কাজ এগিয়ে চলছে। পর্যায়ক্রমে সকল মিটারগেজকে ব্রডগেজ-এ রূপান্তর করা হবে। যমুনা নদীর উপর আলাদা সেতু নির্মাণ করা হচ্ছে।

চুক্তিতে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন সংশ্লিষ্ট প্রকল্প পরিচালক মোঃ মিজানুর রহমান এবং ঠিকাদারি প্রতিষ্ঠান চায়নার সিআরআরসি কোম্পানি লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট  Dai Xien।

৩১৮ কোটি ৬৩ লাখ ৩৯ হাাজর টাকা ব্যয়ে ৫৮০টি মিটারগেজ ওয়াগণ  সংগ্রহের লক্ষ্যে চুক্তি স্বাক্ষরিত হয়।

রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোঃ সেলিম রেজা ও বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্রনাথ মজুমদারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।