× Banner
সর্বশেষ
বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তার আগ্রহ ইউএনডিপির নির্বাহী ম্যাজিষ্ট্রেটের অভিযানে, মধুখালীতে বন্ধ হলো বাল্যবিবাহ সাংবাদিক আসাদকে আটকে আদালতে প্রেরণ: শার্শা থানায় সাংবাদিকদের প্রতিবাদ কালীগঞ্জে চাঁদা না পেয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের এক ব্যাক্তিকে কুপিয়ে জখম থানায় মামলা ইউপি সদস্য রিয়াজুল ইসলাম লিটনের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন বজ্রাঘাতজনিত প্রাণহানি কমাতে সচেতনতা ও প্রযুক্তিনির্ভর কার্যক্রম বাস্তবায়ন করছে সরকার ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুযোগ আইনে নাই, শুধু অনুরোধ করা যায় – স্বরাষ্ট্রমন্ত্রী বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গে মৃত্যু ৮ পুলিশকে জনবান্ধব বাহিনীতে রূপান্তর ঘটাতে পেরেছি – স্বরাষ্ট্রমন্ত্রী

ভারতের হস্তক্ষেপ চাননি রানা দাশগুপ্ত

admin
হালনাগাদ: রবিবার, ১২ জুন, ২০১৬

বিশেষ প্রতিবেদকঃ বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হস্তক্ষেপ চাওয়ার বিষয়টি নাকচ করেছেন বাংলাদেশ হিন্দুবৌদ্ধখ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত

আজ রোববার দুপুরে জানতে চাইলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর রানা দাশগুপ্ত কথা বলেন

এদিন ভারতের আনন্দবাজার পত্রিকা (এবিপি) গ্রুপের মালিকানাধীন এবিপিলাইভের এনলাইন সংস্করণে বলা হয়, ‘বাংলাদেশের সংখ্যালঘু সংগঠনের সচিব তথা বিশিষ্ট মানবাধিকার কর্মী রানা দাশগুপ্ত বলেছেন, মৌলবাদীরা এবং জামাত বাংলাদেশ থেকে হিন্দুদের অস্তিত্ব মুছে দিতে চাইছে। তাই তাঁরা ভারতের সাহায্য চাইছেন। ভারতের অধিকাংশ মানুষ হিন্দু। তাই তাঁরা আশা করেন, ভারত তাঁদের সাহায্য করবে। মোদির উচিত হিন্দুদের নিরাপত্তার বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে কথা বলা।

এবিপিলাইভের প্রতিবেদনে আরো বলা হয়, ‘নিরাপত্তার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দিকে তাকিয়ে বাংলাদেশের সংখ্যালঘুরা। তাঁরা চাইছেন সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়ে ঢাকার সঙ্গে কথা বলুক ভারত সরকার।

বিষয়ে রানা দাশগুপ্ত বলেন, ‘আমি কাউকে ধরনের কথা বলিনি। কেউ আমার সাক্ষাৎকার নিতেও আসেনি।


এ ক্যটাগরির আরো খবর..