বেনাপোল প্রতিনিধি: বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর থেকে শুক্রবার বেলা ১টার সময় মাহফুজা (৩৪)নামে এক মহিলাকে ১৮১ পিছ ইয়াবা সহ আটক করেছে র্যাব। আটক মাহফুজা বেনাপোল পৌরসভার নামাজগ্রামের জুলফিকার আলীর স্ত্রী।
র্যাব -৬ এর এএসপি খোদাবক্স জানান গোপন সংবাদের ভিত্তিতে মাহফুজাকে কাগজপুকুর এলাকা থেকে আটক করে তার হাতে থাকে ব্যাগ তল্লাশি করে ১৮১ পিছ ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃতকে বেনাপোল পোর্ট থানায় মাদক আইনে মামলা দিয়ে চালান করা হবে বলে তিনি জানান।


