× Banner
সর্বশেষ
আজ ১৬ মে শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৬মে (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী

বেনাপোলে শিক্ষার্থীদের মানববন্ধন

Kishori
হালনাগাদ: রবিবার, ২৪ মার্চ, ২০১৯

স্টাফ রিপোর্টার বেনাপোলঃ নাভারণ মাধ্যামিক বালিকা বিদ্যালয়ের ছাত্রী মুত্তাহুল জান্নাত নিপার সড়ক দূর্ঘটনায় শরীর থেকে পা বিচ্ছিন্ন হওয়ায় ৮ দফা দাবিতে বেনাপোল আইডিয়াল কিন্ডার গার্টেনের ছাত্র / ছাত্রী মানব বন্ধন করেছে।
রোববার সকাল ১১ টার সময় বেনাপোল চেকপোষ্টে এ মানব বন্ধন কর্মসুচি শুরু হয় বেলা ১২ টা পর্যন্ত। মানব বন্ধনে শিক্ষার্থীদের ৮ দফা দাবি ছিল এক. নিপার পা হারানোর জন্য দেড় কোটি টাকা ক্ষতি পুরুন দাবি , দুই. অবিলম্বে ঘাতক চালককে গ্রেফতার. তিন. ফিটনেস বিহীন গাড়ি চলাচল বন্ধ ও লাইসেন্স না থাকলে গাড়ি চালাতে পারবে না, চার. বাস ট্রাকের অতিরিক্ত যাত্রী ও মালামাল নেওয়া বন্ধ করতে হবে, পাঁচ. শিশক্ষার্থীদের চলাচলের জন্যএমই এস  ফুট ওভারব্রীজ বা অন্য কোন বিকল্প ব্যবস্থা করতে হবে, ছয়. সড়ক দুর্ঘটনার আহত নিহতদের সকল দায়বদ্ধতা সরকারের নিতে হবে, সাত. শিক্ষার্র্থীরা বাস থামানো সিগন্যাল দিলে তাদের বাস থামিয়ে নিরাপদে তুলে নিতে হবে,আট. বিপদ জনক সড়কে স্পিড ব্রেকার দিতে হবে।
উল্লেখ্য গত ২১ তারিখে নিপা ও তার স্কুলের নবম ও ষষ্ট শ্রেনীর দুই শিক্ষার্থী স্কুলে যাওয়ার সময় রামপাল বিদ্যুৎ কেন্দ্রর একটি জিপ গাড়ি তাদের ধাক্কা দিয়ে নিপার পায়ের উপর দিয়ে চালিয়ে যায়। এতে নিপার একটি পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। নিপা বর্তমানে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..