গৌরনদীতে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

গৌরনদীতে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

গৌরনদী প্রতিনিধি ॥ বরিশালের গৌরনদীতে বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।

এ উপলক্ষে সকালে বাসষ্ট্যান্ডের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলণ, কেক কাটা হয়। পরে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা ছাত্রলীগের সভাপতি জোবায়ের ইসলাম সান্টু ভূইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লুৎফর রহমান দ্বীপের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারিছুর রহমান, উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন, পৌর সভাপতি মনির হোসেন মিয়াসহ অন্যান্যরা। এরপূর্বে খন্ড খন্ড মিছিল নিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীতে অংশগ্রহন করেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।