বেনাপোলে যুবলীগের ৪৭ তম জন্মদিন পালিত

মোঃ মাসুদুর রহমান শেখ, বেনাপোল : বেনাপোলে আওয়ামী যুবলীগের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার সন্ধ্যায় বেনাপেলের ছোটআঁচড়া মোড়স্থ্য আওয়ামীলীগের পার্টি অফিসে এক আনন্দঘন পরিবেশেন মধ্য দিয়ে আলোচনা সভা ও কেক কেটে দিবসটি পালন করেন বেনাপোল পৌর যুবলীগের নেতা-কর্মীরা।
বেনাপোল টৌর যুবলীগের আহবায়ক ও পৌর কাউন্সিলর আহাদুজ্জামান বকুলের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক জসীম উদ্দিনের পরিচালানায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আওয়ামীলীগের সাধাররণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নাসির উদ্দিন, শার্শা উপজেলা যুবলীগের সভাপতি ও যশোর জেলা পরিষদের সদস্য অহিদুজ্জামান অহিদ, সাধারণ সম্পাদক ও শার্শা সদর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন, বেনাপোল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইদুজ্জামান শহীদ। বেনাপোল শেখ রাসেল স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক ফারুখ হোসেন উজ্জল, পৌর সেচ্ছাসেবকলীগের সভাপতি জুলফিকার আলী মন্টু, সাধারণ সম্পাদক কামাল হোসেন, ছাত্রলীগের সভাপতি আল মামুন জোয়াদ্দার, সাবেক ছাত্রলীগ নেতা আল আমিন রুবেল, কামাল হোসেন, আওয়াল হোসেন,  যুবলীগ নেতা বাচ্চু হাওলাদার, আব্দুল মালেক, জয়নাল আবেদীন, জাহাঙ্গীর হোসেন, আলহাজ্ব আবু সাইদসহ স্থানীয় আওয়ামীলীগের সকল সহযোগী সংঠনের নেতা-কর্মীরা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।