বেনাপোলে বাল্যবিবাহের অপরাধে ৩ জনকে কারাদন্ড প্রদান

বেনাপোল প্রতিনিধিঃ বেনাপোলে বাল্য বিবাহের দায়ে শনিবার বেলা ২ টার সময়  বর সহ তিনজনকে ৭ দিনের কারাদন্ড দিয়েছেন উপজেলা ভ্রাম্যমান আদালত। কারাদন্ড প্রাপ্তরা হলেন নামাজগ্রামের বর ইমরুল হাসান (২২),ছেলের পিতা আব্দুর রাজ্জাক (৪৪), কনের পিতা দৌলতপুর গ্রামের তাজউদ্দিন (৪৩)।

শার্শা উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় গত ২৯ জানুয়ারী বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের তাজউদ্দিনের এসএসসি পরীক্ষার্থী মেয়ে ফজিলাতুন্নেছা (১৫) কে বিয়ে করে একই থানার নামাজগ্রামের ইমরুল হাসান। এ সংবাদ জানার পর ঘটনাস্থলে যেয়ে ঐ তিনজনকে আটক করে ৭ দিনের কারাদন্ড প্রদান করা হয়্। তিনি আরো জানান, ১৮ বছরের নীচে বিয়ে দেওয়ার অপরাধে বাল্য বিবাহ নিরোধ আইনে ১৯২৯ এর ৬/১ ধারায় ছেলে,তার পিতা ও কনের পিতাকে আটক করে ৭ দিনের সাজা প্রাদন করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।