বেনাপোলে গণসংযোগে আধুনিক পৌরসভা গড়ার প্রতিশ্রুতি ইমদা’র

বেনাপোলে গণসংযোগে আধুনিক পৌরসভা গড়ার প্রতিশ্রুতি ইমদা’র
বেনাপোলে গণসংযোগে আধুনিক পৌরসভা গড়ার প্রতিশ্রুতি ইমদা'র
আসন্ন পৌর নির্বাচনকে সামনে রেখে বেনাপোল পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন সীমান্ত শহর হিসেবে গড়ে তোলার প্রত্যয় নিয়ে গণসংযোগ অব্যাহত রেখেছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদা।
শনিবার (২২ আগস্ট) বেনাপোল পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের আংশিক এলাকায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গণসংযোগ করেন তিনি।
এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের সমস্যা, প্রত্যাশা ও নাগরিক সুবিধার বিষয়গুলো শোনেন।
গণসংযোগকালে ইমদাদুল হক ইমদা বলেন, বেনাপোল দেশের গুরুত্বপূর্ণ সীমান্ত শহর ও স্থলবন্দরনগরী। এ শহরের গুরুত্ব বিবেচনায় নিয়ে পৌরসভার উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন।
নির্বাচিত হলে মাদক, দুর্নীতি ও অপরাধমুক্ত পৌরসভা গড়ে তোলার পাশাপাশি পরিচ্ছন্নতা, নাগরিক সেবা ও পরিকল্পিত নগরায়ণে গুরুত্ব দেওয়া হবে।
তিনি বলেন, বেনাপোলকে শুধু দেশের অন্যতম প্রবেশদ্বার নয়, একটি আধুনিক ও আন্তর্জাতিক মানের সীমান্ত শহর হিসেবে গড়ে তুলতে চান। এজন্য পৌরবাসীর সহযোগিতা ও অংশগ্রহণকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে।
ইমদাদুল হক ইমদা যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব।
গণসংযোগে তাঁর সঙ্গে ছিলেন বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি শাহাবুদ্দিন, শাহাদুর রহমান খোকন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেরুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, কৃষিবিষয়ক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসরাফিল সরদার, ৬ নম্বর ওয়ার্ডের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মইদুল ইসলাম, বিএনপি নেতা আজগর আলী, বেনাপোল স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বদরুজ্জামান বনি, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ, সাবেক ছাত্রদল নেতা মিজানুর রহমান মিজান, পৌর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক জনি হায়দারসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
লেখক / প্রতিবেদক

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।