× Banner
সর্বশেষ
গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে, অতীতের মতো সংবাদ নিয়ন্ত্রণের মানসিকতা সরকারের নেই – তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী নতুনধারার ‘কেমন বাজেট চাই’ শীর্ষক গোলটেবিল অনুষ্ঠিত নৌপরিবহন মন্ত্রণালয় কর্তৃক দৌলতদিয়া ঘাটে বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনার তদন্তে কমিটি গঠন সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহারে রাজনৈতিক পরিবেশের ক্ষতি হচ্ছে – মির্জা ফখরুল লালমনিরহাট সীমান্তে ৩৩ জনকে পুশইনচেষ্টা বিএসএফের, সতর্ক অবস্থানে বিজিবি সারা দেশে হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বেনাপোলে বিজিবির অভিযানে প্রায় ৩২ লক্ষ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক  প্রধানমন্ত্রীর নির্দেশ গণমাধ্যম থাকবে স্বাধীন – ইয়াসের খান চৌধুরী জলবায়ু সংকট মোকাবেলায় চলচ্চিত্রের শক্তিকে কাজে লাগানোর আহ্বান তথ্যমন্ত্রীর

বেনাপোলে কমিউনিটি পুলিশিং ডে-২০১৯ অনুষ্ঠিত

Kishori
হালনাগাদ: শনিবার, ২৬ অক্টোবর, ২০১৯

মোঃ মাসুদুর রহমান শেখ,বেনাপোলঃ “পুলিশই জনতা জনতাই পুলিশ” এই শ্লোগানকে সামনে রেখে বেনাপোল পোর্ট থানা পুলিশ ও  বেনাপোলে কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটি, বেনাপোলের আয়োজনে বেনাপোলে কমিউনিটি পুলিশিং ডে-২০১৯ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ অক্টোবর) সকাল ১১ টার সময় বেনাপোল পোর্ট থানা এলাকায় এসময় এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে  বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খানের সভাপতিত্বে ও এসআই পিন্টু লাল দাসের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আওয়ামীলীগের সাঃ সম্পাদক  আলহাজ্ব নুরুজ্জামান।
এসময় বক্তরা জঙ্গিবাদ, মানব পাচার প্রতিরোধ, মাদকের প্রতিকার, বাল্য বিবাহ প্রতিরোধসহ বিভিন্ন সামাজিক বিষয় নিয়ে আলোকপাত করেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও  কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি আলহাজ্ব এনামুল হক মুকুল, সহ-সভাপতি আলী কদর সাগর,সাঃ সম্পাদক আলহাজ্ব নাসির উদ্দিন, যশোর জেলা পরিষদের সদস্য ও কমিউনিটি পুলিশিং কমিটির সাঃ সম্পাদক ওহিদুজ্জামান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান, বেনাপোল পৌর যুবলীগের আহবায়ক আহাদুজ্জামান বকুল, যুগ্ন-আহবায়ক, বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুলফিকার আলি মন্টু, বাহাদুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান, বাহাদুর ইউনিয়নের সাঃ সম্পাদক মফিজুর রহমান,  সাবেক চেয়ারম্যান আব্দুল গফফারসহ বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তা ও স্থানীয় জনগণ।


এ ক্যটাগরির আরো খবর..