(ঢাকা, রোববার, ১৭ জানুয়ারি ২০২১) বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমানের সহধর্মিনী বুলা আহম্মেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, এমপি।
মন্ত্রী আজ এক শোক বার্তায় মরহুমার বিদেহ আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।


