বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ শেখের সমাধিস্থলে বিজিবির গার্ডঅব অনার প্রদান

বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ শেখের সমাধিস্থলে বিজিবির গার্ডঅব অনার প্রদান
মহান বিজয় দিবস উপলক্ষে যশোরের শার্শা উপজেলার কাশিপুরে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি।  এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,শিক্ষার্থী, স্থানীয় প্রশাসন, মুক্তিযোদ্ধা রাজনৈতিক ও বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা শ্রদ্ধা জানান।
আজ ১৬ ডিসেম্বর শনিবার সকাল ৯ টা থেকে ১১ টা পর্যন্ত বিভিন্ন সংগঠন এ শ্রদ্ধা নিবেদনে অংশ নেয়।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র মহা-পরিচালকের পক্ষে যশোর-৪৯ ব্যাটালিয়নের সহকারি পরিচালক মেজর মুজাহিদুল ইসলাম গার্ড অব অনার প্রদান করেন। পরে সেখানে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জানা যায়, নূর মোহাম্মদ ১৯৩৬ সালের ২৬ ফেব্রুয়ারি নড়াইল সদর উপজেলার চণ্ডিবরপুর ইউনিয়নের মহিষখোলা গ্রামে জন্মগ্রহণ করেন। বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ ১৯৭১ সালের ৫ সেপ্টেম্বর যশোরের ঝিকরগাছা উপজেলার গোয়ালহাটি গ্রামে হানাদারবাহিনীর বিরুদ্ধে যুদ্ধে শহীদ হন। পরে তাকে যশোরের শার্শা উপজেলার কাশিপুর গ্রামে সমাহিত করা হয়। প্রতিবছর ১৬ ডিসেম্বর ও ২৬ মার্চ দুই দিবসে সমাধিতে বিজিবি ও সামাজিক,রাজনৈতিক সংগঠনগুলো  শ্রদ্ধা জানিয়ে থাকে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।