× Banner
সর্বশেষ
কালীগঞ্জে জমি ও পারিবারিক বিরোধে হামলা, গৃহবধূ আহত ফ্যামিলি কার্ড প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তির আধুনিক সনদ – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী রাঙ্গামাটি বরকলে পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত গড়লেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান UNESCAP-এর অধিবেশনে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য: বায়োইকোনমি রেজ্যুলেশন গৃহীত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত লালমনিরহাট মৎস্য গবেষণা ইনস্টিটিউট মৎস্য সম্পদ উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে – আসাদুল হাবিব দুলু বিগত সরকারের লুটপাটের কারণে আমরা ঋণের বিশাল বোঝা পেয়েছি – তথ্যমন্ত্রী হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর মুন্সীগঞ্জে জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং বদলে দিয়েছে গ্রামবাংলার রেমিট্যান্সের চিত্র ২০২৫ সালে ২,৭২০ কোটি টাকা বিতরণ

বিমান বিধ্বস্তে ৯ বাংলাদেশি জীবিত

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৩ মার্চ, ২০১৮

বিশেস প্রতিবেদকঃ নেপালে ইউএস বাংলা এয়ারলাইন্সের BS-211 বিমান বিধ্বস্তের ঘটনায় ৩৬ বাংলাদেশির মধ্যে মাত্র ৯ জন জীবিত আছেন বলে জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

সোমবার রাত ১০টা ২৭ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে একথা জানান তিনি।

ওই বিমানের পাইলট, ক্রু ও যাত্রীদের নামের তালিকার ছবি পোস্ট করে তিনি লিখেছেন, পাইলট নরভিক হাসপাতালে চিকিৎসাধীন। একজন ক্রু সম্ভবত জীবিত আছেন, তবে তাকে এখনও পাওয়া যায়নি।

এই তালিকা থেকে জানা যায়, বিমানটিতে মোট ৩৬ জন বাংলাদেশি ছিলেন। এর মধ্যে ৪ জন্য ইউএস বাংলার পাইলট ও ক্রু। বাকি ৩২ জন ছিলেন যাত্রী। ৩৬ জন বাংলাদেশির মধ্যে মাত্র ৯ জন জীবিত রয়েছেন, বাকিরা নিহত হয়েছেন।

আহত শাহরিন আহমেদ, আলমুন নাহার এ্যানি, শাহীন ব্যাপারী, মেহেদি হাসান, এমরানা কবীর, কবীর হোসেন, শেখ রাশেদ রোবায়েত ও সৈয়দা কামরুন্নার স্বর্ণা কাঠমান্ডু মেডিকেল কলেজে(কেএমসি) হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ওম হাসপাতালে ভর্তি আছেন রেজওয়ানুল হক।

এদিন দুপুরে নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে বিধ্বস্ত হওয়া ফ্লাইটটিতে ৪ ক্রু এবং ৬৭ যাত্রী মিলে ৭১ জন যাত্রী ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..