× Banner
সর্বশেষ
বাংলাদেশের জন্য মূল্যস্ফীতি এখন মহাযন্ত্রণা – বাণিজ্যমন্ত্রী হজের ব্যয় অন্তত ৪০ হাজার টাকা কমবে – বেসামরিক বিমান প্রতিমন্ত্রী মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার -স্বরাষ্ট্রমন্ত্রী নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ সিজারিয়ান বাড়ায় শিশুদের অপুষ্টিসহ নানা রোগ বেড়েছে – স্বাস্থ্যমন্ত্রী ঠাকুরগাঁওয়ে লটকনের জম জমাট ব্যবসা বাংলাদেশে এডিবির নতুন কান্ট্রি ডিরেক্টর চিংফেং ঝাং শারীরিক বা কোন সীমাবদ্ধতা শিশুর স্বপ্নপূরণের পথে বাধা হতে পারে না – প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী সয়াবিন তেলের সব নমুনাতেই মিলল মাইক্রোপ্লাস্টিক, ৯৫ শতাংশ চিনিতে ‘বন্দে মাতরম’-কে অপমান করলেই শাস্তি, ভারতে কঠোর আইন

বিজয় দিবস পালন এবং বঙ্গবন্ধু সেন্টার উদ্বোধন-দক্ষিণ আফ্রিকায়

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০
বিজয় দিবস পালন এবং বঙ্গবন্ধু সেন্টার উদ্বোধন-দক্ষিণ আফ্রিকায়

মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়াস্থ বাংলাদেশ দূতাবাসে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে।জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মশতবর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু সেন্টারের উদ্বোধন করা হয়। দক্ষিণ আফ্রিকাস্থ বাংলাদেশ হাইকমিশনার জনাব নুরে হেলাল সাইফুর রহমান আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন।

 দিনের কর্মসূচি শুরু হয় জাতীয় সংগীত পরিবেশন এবং জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে । দিনব্যাপী অনুষ্ঠানে বঙ্গবন্ধু সেন্টারের উদ্বোধন এবং মহান বিজয় দিবসের আলোচনা সভায় উপস্থিত ছিলেন দক্ষিণ আফ্রিকাস্থ বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সামাজিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক এবং দক্ষিণ আফ্রিকায় বসবাসরত প্রবাসি বাংলাদেশিরা।

বঙ্গবন্ধুর নামে লাইব্রেরির উদ্বোধন তার সম্পর্কে জানার ক্ষেত্রে প্রবাসী বাংলাদেশিসহ বিদেশিদের অনেক সহজ হবে বলে মনে করে এখানকার প্রবাসী বাংলাদেশিরা। বঙ্গবন্ধু সেন্টারে বঙ্গবন্ধু ও বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের ইতিহাস – বাংলা ও ইংরেজি উভয় ভাষাতেই প্রায় চার শতাধিক বই রাখা হচ্ছে।

কেন্দ্রের দেওয়ালগুলি শেখ মুজিবুর রহমানের জীবন ও কৃতিত্ব অংকন করা পোস্টার দিয়ে সজ্জিত করা হয়েছে। এটিতে একটি অডিও-ভিডিও কেন্দ্র রয়েছে যেখানে বিভিন্ন বক্তৃতা এবং ফটোগ্রাফ রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..