বাংলাদেশ স্কাউটস-এর ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা কার্যক্রম

ঢাকা, ১৮ শ্রাবণ (২ আগস্ট):  ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ৬৬টি ওয়ার্ডে ১৩,০৮৫টি বাড়ি পরিদর্শন করে ১,১৩২টি স্থানে এডিস মশার লার্ভা উৎসস্থল এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ৫৪টি ওয়ার্ডে ২৫,৩০৯টি বাড়ি পরিদর্শন করে ১,১৫৮টি স্থানে এডিস মশার লার্ভা উৎসস্থল পাওয়া গেছে।

বাংলাদেশ স্কাউটস ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে জোন ভিত্তিক আয়োজিত অভিযানের লক্ষ্যে পরিচালিত এক জরিপে এ তথ্য পাওয়া যায়। এ সময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় ২৮০জন এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় ১৭৮জন রোগী সনাক্ত করা হয়।

উল্লেখ্য, বাংলাদেশ স্কাউটস ঢাকায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এডিস মশার লার্ভা ধ্বংসের এ কার্যক্রম পরিচালনা করছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।