× Banner
সর্বশেষ
জনগণকে গর্জে ওঠার আহ্বান করেছেন জামায়াত আমির জ্বালানি চাহিদা নিরবচ্ছিন্ন রাখতে ধারাবাহিকভাবে কাজ করছে সরকার -প্রতিমন্ত্রী অনিন্দ্য শিক্ষার্থীদের ক্লাস রুমে ফেরাতে সব করবে সরকার -প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সিলেটে একসঙ্গে ১২৬ তরুণ-তরুণীর বিয়ে; খরচ ছাড়াই স্বপ্ন পূরণ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের কমিশনিং লাইসেন্স অর্জন মানিকগঞ্জে শিশুর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, জড়িত সন্দেহে দুই ভাইকে পিটিয়ে হত্যা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের প্রতিনিধিদের সঙ্গে অর্থমন্ত্রীর বৈঠকে গুরুত্বপূর্ণ দিক বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত রয়েছে – বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী বাণিজ্য সচিবের মৃত্যুতে বাণিজ্যমন্ত্রীর শোক প্রকাশ বাণিজ্য সচিবের মৃত্যুতে বাণিজ্যমন্ত্রীর শোক প্রকাশ

বাংলাদেশে গণমাধ্যমের বিকাশ ঘটিয়েছেন শেখ হাসিনা

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৮ জানুয়ারী, ২০১৯

প্রধানমন্ত্রী শেখ হাসিনা চ্যালেঞ্জ নিয়ে আজ দেশকে এগিয়ে নিয়েছেন। বাংলাদেশে গণমাধ্যমের বিকাশ ঘটিয়েছেন শেখ হাসিনা। অনলাইন গণমাধ্যমের বিকাশ, সামাজিক যোগাযোগমাধ্যমের বিকাশ এই আওয়ামী লীগ সরকারের আমলেই ঘটেছে। বললেন নতুন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

আজ সচিবালয়ে প্রথম দিন অফিস করতে এসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, স্কুল জীবন থেকে সব সময় আমি চ্যালেঞ্জ নিয়ে কাজ করছি। আজও করব। সাংবাদিকদের অনেক সমস্যা আছে। কিছু জানি, আবার কিছু জানার চেষ্টা করব।

হাছান মাহমুদ বলেন, তথ্য মন্ত্রণালয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয়। রাষ্ট্রের চতুর্থ অঙ্গ হচ্ছে গণমাধ্যম। গণমাধ্যম সমাজের দর্পণ। সমাজের সকল চিত্র দেখায় গণমাধ্যম। সমাজকে সঠিক খাতে প্রবাহিত করতে গণমাধ্যমের ভূমিকা রয়েছে। আমি অনেক দিন ধরেই গণমাধ্যমের সঙ্গে আছি। রাষ্ট্রীয়ভাবে আমাকে এখন এ দায়িত্ব দেয়া হয়েছে।

তিনি বলেন,  আওয়ামী লীগের ইশতেহারে স্বপ্নের কথা বলা হয়েছে, সব স্বপ্ন বাস্তবায়ন করা হবে। যেমনটি গতবারের ইশতেহারের বাস্তবায়ন হচ্ছে, হয়েছে। শেখ হাসিনা যে অঙ্গীকার করেন তা বাস্তবায়ন করেন।

তিনি আরও বলেন, একসময় বাংলাদেশে ছেড়া কাপড়, খালি পায়ের মানুষ দেখা যেতো। গ্রামে-গঞ্জে মেঠোপথ এখন আর নেই। রাস্তা-ঘাটের উন্নয়ন হয়েছে। খাদ্যের ঘাটতি ছিল, সে ঘাটতি এখন নেই।


এ ক্যটাগরির আরো খবর..