× Banner
সর্বশেষ
সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী – প্রধানমন্ত্রী সাতক্ষীরায় তিনদিন ব্যাপি ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ মাদক ও তামাকজাত দ্রব্যের বিস্তার রোধে সচেতনতা সৃষ্টির তাগিদ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শার্শা থানা পুলিশের পৃথক অভিযানে আটক ৮ ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব সদস্যদের বৈঠক হজক্যাম্পে চালু হয়েছে লাগেজ র‌্যাপিং সেবা বক্সার সৈয়দ মহিউদ্দিন আহমেদের মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর গভীর শোক

বাংলাদেশে আগামী শুক্রবার থেকে রোজা শুরু

admin
হালনাগাদ: বুধবার, ১৬ মে, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে বাংলাদেশে শুক্রবার থেকে রোজা শুরু হবে। বৃহস্পতিবার তারাবির নামাজ পড়ার পর ভোররাতে সেহরি খেয়ে পরদিন রোজা রাখবেন মুসলিমরা।

বুধবার সন্ধ্যায় ঢাকায় ইসলামিক ফাউন্ডেশনে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকের পর বাংলাদেশে শুক্রবার থেকে রমজান মাস গণনা শুরুর সিদ্ধান্ত জানানো হয়। ধর্মমন্ত্রী মতিউর রহমান জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সভাপতিত্ব করেন।

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বৃহস্পতিবার থেকে রোজা শুরু হচ্ছে। ধর্মমন্ত্রী মতিউর রহমান বলেন, বুধবার বাংলাদেশের কোথাও চাঁদ দেখার খবর আসেনি। তাই বৃহস্পতিবার ১৪৩৯ হিজরি সনের শাবান মাসের ৩০ দিন পূর্ণ হবে।

সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য নিয়ে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে মন্ত্রী জানান।

বেশির ভাগ মসজিদে এবারও খতমে তারাবি হবে। সব মসজিদে একই নিয়মে খতম তারাবি পড়ার আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। বৃহস্পতিবার প্রথম রোজায় সেহেরির শেষ সময় ভোররাত ৩টা ৪৬ মিনিট। শুক্রবার ইফতার হবে সন্ধ্যা ৬টা ৩৯ মিনিটে।

এ মাসের শেষ অংশে রয়েছে হাজার মাসের ইবাদতের চেয়েও উত্তম লাইলাতুল কদরের রাত। ইসলাম ধর্ম অনুযায়ী, এ মাসে প্রতিটি নেক আমলের সওয়াব আল্লাহ পাক ৭০ গুণ বাড়িয়ে দেন।

সভায় ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বজলুল হক হারুন, ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. আনিছুর রহমান ও ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..