× Banner
সর্বশেষ
সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী – প্রধানমন্ত্রী সাতক্ষীরায় তিনদিন ব্যাপি ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ মাদক ও তামাকজাত দ্রব্যের বিস্তার রোধে সচেতনতা সৃষ্টির তাগিদ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শার্শা থানা পুলিশের পৃথক অভিযানে আটক ৮ ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব সদস্যদের বৈঠক হজক্যাম্পে চালু হয়েছে লাগেজ র‌্যাপিং সেবা বক্সার সৈয়দ মহিউদ্দিন আহমেদের মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর গভীর শোক

বাংলাদেশি চিকিৎসকরা চমৎকার কাজ করেছেনঃ ডাঃ দেবী শেঠী

Kishori
হালনাগাদ: সোমবার, ৪ মার্চ, ২০১৯

বাংলাদেশি চিকিৎসকদের ভূয়সী প্রশংসা করলেন ভারতের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডা. দেবী শেঠী। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলেছেন, বাংলাদেশি চিকিৎসকরা চমৎকার কাজ করেছেন। আপনি উন্নত দেশগুলোতেও এর চেয়ে বেশি কিছু আশা করতে পারবেন না।

আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করতে গিয়ে তিনি এসব কথা বলেন। ডা. দেবী শেঠী ওবায়দুল কাদেরের সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন।

এ সময় প্রধানমন্ত্রী ওবায়দুল কাদেরের চিকিৎসার জন্য দ্রুত সাড়া দিয়ে বাংলাদেশে আসায় ডা. শেঠিকে আন্তরিক ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী এ হৃদরোগ বিশেষজ্ঞকে বলেন, ওবায়দুল কাদেরের চিকিৎসা সম্পর্কে আপনার মতামত জানতে আমি অধীর আগ্রহে অপেক্ষায় ছিলাম।

এ সময় ডা. শেঠী প্রধানমন্ত্রীকে বলেন, আপনি যখনই ডাকবেন তখনই আমি বাংলাদেশে আসব। প্রধানমন্ত্রী দেশের মেডিকেল শিক্ষার বিষয়েও ডা. শেঠীকে ধন্যবাদ জানান।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রসঙ্গে তিনি বলেন, মেডিকেল শিক্ষার্থীরা যাতে স্নাতকোত্তর করতে এবং গবেষণা চালাতে পারেন সে জন্য তার সরকার দেশের প্রথমবারের মতো এমন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে। চট্টগ্রাম ও রাজশাহীতে মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কাজ প্রায় শেষ হয়ে এসেছে বলেও উল্লেখ করেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অসাধারণ উন্নয়নের উচ্ছ্বসিত প্রশংসা করেন ডা, দেবী শেঠী।

তিনি বলেন, গত কয়েক বছরে বাংলাদেশের সাধারণ মানুষের যে আর্থসামাজিক অগ্রগতি হয়েছে তা চমকপ্রদ। ওবায়দুল কাদেরকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর পরামর্শ সম্পর্কে ডা. শেঠী বলেন, এমন একজন প্রখ্যাত ব্যক্তির চিকিৎসা দিতে গিয়ে স্থানীয় চিকিৎসকদের প্রচণ্ড চাপে কাজ করতে হয়।


এ ক্যটাগরির আরো খবর..