× Banner
সর্বশেষ
মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর কৃষি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশ-সারাওয়াকের কৌশলগত সহযোগিতার উদ্যোগ রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন, বেড়ছে তীব্রতা – নিয়ন্ত্রণে ৮ ইউনিট শার্শার বাগআচড়ায় অতিরিক্ত তেল মুজুদের দায়ে ট্যাস্ক ফোর্সের যৌথ অভিযান সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করতে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

নিউজ ডেস্ক

বাংলাদেশকে আমেরিকায় রূপান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ১০ জুলাই, ২০২২
বাংলাদেশকে আমেরিকায় রূপান্তর

আমেরিকা একটি স্বপ্নের দেশ। আমেরিকা যাওয়ার স্বপ্ন দেখি আমরা। একসময় মানুষ বাংলাদেশে আসার স্বপ্ন দেখবে। ‘২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে আমেরিকায় রূপান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক ও সংসদ সদস্য মির্জা আজম।

রোববার (১০ জুলাই) বিকেলে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের পাকরুল নদী ভাঙন এলাকা পরিদর্শন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মির্জা আজম আরও বলেন, বিদেশিরা আগে বাংলাদেশিদের মিসকিন বলত। এখন পরিচয় দিলে স্যালুট জানায়। শেখ হাসিনার জন্য আন্তর্জাতিকভাবে দেশের মানুষ সম্মান পেয়েছে।

আলোচনা সভায় চরপাকেরদহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুঞ্জুরুল করিম মঞ্জুর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বেলালের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি অরুণ কুমার সাহা, চরপাকেরদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদরুল আলম সরদার, ইউপি সদস্য আজাহার প্রামাণিক প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..