বর্ষবরণে কৃষকের সাজে ইসরাফিল আলম এমপি

বিশেষ প্রতিবেদকঃ বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বাংলা সন ১৪২৫ বরণ করে নেওয়া হয়েছে। বর্ষবরণ অনুষ্ঠানের মধ্যে ছিল মঙ্গল শোভাযাত্রা, বৈশাখী গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান। নতুন বছরের মঙ্গল শোভাযাত্রায় অংশ নিয়েছে নওগাঁ জেলার রাণীনগরের সব বয়স ও শ্রেণী-পেশার মানুষ।

আজ শনিবার সকাল সাড়ে ৮টায় রাণীনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণিল মঙ্গল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়। এ সময় বাঙালির বিভিন্ন ঐতিহ্যকে তুলে ধরে কৃষকের বেশে ধারন করেন রানীনগর ও আত্রাইয়ের সংসদ সদস্য ইসরাফিল আলম এমপি।

সকল শিক্ষা প্রতিষ্ঠানে স্ব-স্ব ব্যবস্থাপনায় জাঁকজমকপূর্ণভাবে পহেলা বৈশাখ উদযাপন করে।।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।