× Banner
সর্বশেষ
মন্ত্রিপরিষদ বিভাগে বাজেট সংক্রান্ত সভা অনুষ্ঠিত, ছিলেন প্রধানমন্ত্রী বাংলাদেশের ওষুধ রফতানি হচ্ছে ১৪০ দেশে – স্বাস্থ্যমন্ত্রী বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের ইসরাইলকে লক্ষ্য করে ফের হামলা ইরানের পঞ্চগড়ে পুশ ইনের চেষ্টা; চার দিন শূন্যরেখায় আটকে থাকা ১০ জনকে সরিয়ে নিল বিএসএফ আজ বিশ্ব ব্রেইন টিউমার দিবস: সচেতনতা, লক্ষণ ও চিকিৎসা নিয়ে গুরুত্বারোপ বিশ্ব মহাসাগর দিবস আজ, প্রতিপাদ্যে সমুদ্রের সঙ্গে নতুন সম্পর্কের আহ্বান আজ ৮ জুন (২৪ জ্যৈষ্ঠ) সোমবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার (৮ জুন) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শার্শায় বিএনপি নেতা এ্যাডভোকেট মিন্টুর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল

প্রধানমন্ত্রীর নির্বাচনী জনসভা সফল করতে বরিশালে আওয়ামী লীগের বিভাগীয় বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

Kishori
হালনাগাদ: শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
বরিশালে আওয়ামী লীগের বিভাগীয় বিশেষ বর্ধিত সভা

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৯ ডিসেম্বর বরিশালে নির্বাচনী জনসভা সফল করতে বিভাগের আওয়ামী লীগ নেতাদের নিয়ে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে বরিশাল ক্লাবে জেলা ও মহানগর আওয়ামী লীগের আয়োজনে এ সভা হয়।

বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুসের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- ১৪ দলের সমন্বয়ক আলহাজ্ব আমির হোসেন আমু এমপি, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম, বরিশাল সিটি করপোরেশনের মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত, শ. ম রেজাউল করিম এমপি, আ.স.ম ফিরোজ এমপি, ঝালকাঠী-১ আসনের নৌকার প্রার্থী ব্যারিস্টার শাহজাহান ওমর বীরউত্তম, মাহবুব উদ্দিন আহমেদ বীরবিক্রম, আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি, বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি একেএম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ প্রমুখ।

সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরিশাল সফরকে শতভাগ সফল করতে তিনটি কমিটি গঠন করা হয়েছে। এরমধ্যে ছয় সদস্য বিশিষ্ট প্রধান কমিটির সদস্যরা হলেন- প্রধান সমন্ময়ক আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি, সমন্ময়ক জাহিদ ফারুক শামীম এমপি, সিটি মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত, মহানগর আওয়ামী লীগের সভাপতি একেএম জাহাঙ্গীর হোসেন, আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য অ্যাডভোকেট বলরাম পোদ্দার, মহানগর সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

এছাড়া যোগাযোগ ও আপ্যায়ন কমিটির সদস্যরা হলেন-অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস ও অ্যাডভোকেট লস্কর নুরুল হক। শৃঙ্খলা কমিটির সদস্যরা হলেন- মাহাবুব উদ্দিন বীর বিক্রম, অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর ও অ্যাডভোকেট আফজালুল করিম।


এ ক্যটাগরির আরো খবর..