বরিশালের ইউএনওর বাসভবনে হামলা মামলায় ১২ জন আসামীর জামিন মঞ্জুর

বরিশালের ইউএনওর বাসভবনে হামলা মামলায় ১২ জন আসামীর জামিন মঞ্জুর

বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনিবুর রহমানের সরকারি বাসভবনে হামলায় ঘটনায় ২১ জন আসামীর মধ্যে ১২ জনের জামিন মঞ্জুর করেছেন আদালত।

আজ বুধবার (২৫ আগস্ট) দুপুরে ২১ আসামির মধ্যে ১২ জনের জামিন মঞ্জুর করেন অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাসুম বিল্লাহ।

আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট রফিকুল ইসলাম ঝন্টু বলেন, ২১ জনের মধ্যে ১২ জনের জামিন মঞ্জুর করেছেন আদালত। এর মধ্যে পুলিশের মামলায় ৯ জনের জামিন এবং ইউএনওর মামলায় তিনজনের জামিন মঞ্জুর হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।