বঙ্গবন্ধু,বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট মধুখালীতে উপজেলা পর্যায়ে চুড়ান্ত খেলা অনুষ্ঠিত

সহিদুল ইসলাম, মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালীতে প্রাথমিক বঙ্গবন্ধু,বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এর উপজেলা পর্যায়ে চুড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বিকেল ৩ টায় উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অংশ গ্রহণ করে গাজনা ইউনিয়নের বেলেশ্বর বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয় ও কামালদিয়া ইউনিয়নের ঘোড়াখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়।

খেলায় কামালদীয়া ইউনিয়নের ঘোড়াখালী সরকারী প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে জয়লাভ করে। বিজয়ী দলের একমাত্র গোলটি করেন ১০ নং জার্সিধারী খেলোয়াড় সুমাইয়া।

দ্বিতীয় পর্যায়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অংশ গ্রহণ করে রায়পুর ইউনিয়নের দীঘলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ও মধুখালী পৌরসভার মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়। খেলায় মধুখালী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় ২-০ জয়লাভ করেন। বিজয়ী দলের ১ম গোল করেন ১৪ নং জার্সিধারী খেলোয়ার মোঃ রাব্বি মিয়া এবং দ্বিতীয় গোলটি করেন ৯ নং জার্সি ধারী মোঃ হৃদয় হাসান ।

মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোস্তফা মনোয়ারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন। বিশেষ অতিথির হিসাবে বক্তব্য রাখেন মধুখালী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ রেজাউল হক বকু।

এসময় উপস্থিত ছিলেন মধুখালী পৌরপিতা খন্দকার মোরশেদ রহমান লিমন, মধুখালী উপজেলা আওয়ামীলীগের যুগ্নঃসাধারন সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, সহ দপ্তর সম্পাদক আব্দুর রাজ্জাক রাজা,সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মাদ দেলোয়ার হোসেনসহ প্রমুখ।

খেলা পরিচালনা করেন উৎপল ভৌমিক,হৃদকোমল দাস এবং সহকারী ছিলেন রাশিকুল আমিন, আছাদুজ্জামান,শফিকুল ইসলাম। শত শত দর্শক খেলা উপভোগ করেন। অতিথি বৃন্দ বিজয়ী ও রানার আপদের হাতে পুরস্কার তুলে দেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।