বগুড়ায় করোনা আতঙ্ক বাড়ছে জনমনে ॥ হোম কোয়ারেন্টাইন না মানার অভিযোগ

বগুড়ায় করোনা আতঙ্ক বাড়ছে জনমনে ॥ হোম কোয়ারেন্টাইন না মানার অভিযোগ

অনেকেই করোনা আক্রান্ত হয়ে চীন, ইতালী, কুয়েত, আমেরিকা, সৌদিআরব, কাতার, ওমান, মালেয়শিয়াসহ বিভিন্ন দেশ থেকে শতাধিক প্রবাসী নিজ বাড়িতে অবস্থান করছেন। এদের অনেকেই বিদেশ থেকে আসলেও নিজ গ্রামে এসে হোম কোয়ারেন্টাইন নির্দেশনা মানছেনা। কোন বাধা ছাড়াই ঘুরে বেড়াচ্ছে জনসমাগম এলাকাগুলো ছাড়াও বিভিন্ন আত্মীয় স্বজনদের বাড়িতে দাওয়াত খাচ্ছে। আর এ কারণে বিভিন্ন এলাকার জনমনে বাড়ছে করোনা আক্রান্ত হওয়ার আতঙ্ক।

বগুড়ার প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ প্রবাসী এসব ব্যক্তিদের শৃংখলার মধ্যে আনা এবং হোম কোয়ারেন্টাইন মানার বিষয়টি তেমন কাজে আসছেনা বলে অভিযোগ উঠেছে। এ কারনে জেলার সর্বত্র দেখা দিয়েছে প্রবাসী আতঙ্ক। অনেক স্থানে এলাকাবাসী না বুঝে প্রবাসী ব্যক্তির বাড়ি ঘেরাও করায় নতুন করে এই ভাইরাস আরো ব্যাপক আকারে ছড়িয়ে পড়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

বগুড়া স্বাস্থ্য বিভাগের দাবি, ১৮ মার্চ বুধবার পর্যন্ত বগুড়ার জেলার ৮টি উপজেলায় মোট ৬৯ জন প্রবাসী হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। এরমধ্যে ১৮ জন প্রবাসী রয়েছে নন্দীগ্রাম উপজেলায় হোম কোয়ারেন্টাইনে।

বগুড়ার সিভিল সার্জন ডা. গওসুল আজিম চৌধুরী বলেন, সম্প্রতি দেশে ফেরা প্রবাসীদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা নিবিড় পর্যবেক্ষন এবং স্বাস্থ্য কর্মকর্তার তত্বাবধানে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তারা সবাই সুস্থ আছেন। তাদের মধ্যে করোনার কোন লক্ষণ মেলেনি।

কিন্তু বাস্তবিকভাবে অভিযোগ উঠেছে বিদেশ ফেরত প্রবাসীদের ৯৫ ভাগই হোম কোয়ারেন্টাইন মানছেনা। হোম কোয়ারেন্টাইন সম্পর্কে সঠিক ধারনার অভাব রয়েছে এদেব। তাদের মধ্যে অনেকেই আবার নিজ বাড়িতে বসে স্ত্রী-ছেলে মেয়েসহ আত্মীয়-স্বজন নিয়ে সময় কাটাচ্ছেন। যা থেকে ছড়ে যেতে পারে জীবন ধ্বংসকারি করোনা ভাইরাসে।

এদিকে গত সোমবার পর্যন্ত বগুড়ায় প্রবাসী ৩৫ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হলেও একদিন পর অর্থাৎ মঙ্গলবারে বিকেলে তা বেড়ে ৬৯ জনে দাঁড়িয়েছে সংশ্লিস্ট সুত্রে জানা গেছে।

এ ব্যাপারে বগুড়ার জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ জানান, জেলার সার্বিক পরিস্থিতি এখনো স্বাভাবিক আছে। প্রবাসী যারা হোম কোয়ারেন্টাইন মানবে না প্রয়োজনে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।