বাল্য বিয়ের অপরাধে এওয়াজপুরের কাজী কামরুলের ৬মাসের কারাদন্ড

ভোলা প্রতিনিধি কামরুজ্জামান শাহীন: বাল্য বিয়ের অপরাধে ভোলার চরফ্যাশনের এওয়াজপুর ইউনিয়ন বিবাহ রেজিষ্টার (কাজী) কামরুল ইসলামকে ০৬ মাসের কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বুধবার(৬মার্চ) রাত ৮ টায় শশীভূষণ থানার পশ্চিম এওয়াজপুর এলাকা থেকে চরফ্যাশন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রট ও সহকারি কমিশনার (ভূমি) আশীষ কুমার এ আদশ দেন।

সহকারি কমিশনার (ভূমি) আশীষ কুমার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শশীভূষণ থানার পশ্চিম এওয়াজপুর এলাকা থেকে তাকে বাল্য বিয়ে রেজিষ্টার করার অপরাধে আটক করা হয়। তিনি আরা জানান, পশ্চিম এওয়াজপুর এলাকা গ্রামের হাফিজ উল্লাহর ছেলে আমজাদ হোসেন (২৩) এর সংগে একই গ্রামের আব্দুর রসিদের মেয়ে হাছনুর (১৬) এর বিবাহ হওয়ার প্রাক্কালে তাদের অপ্রাপ্ত হওয়ায় কাজী কামরুল ইসলামকে আটক করে কাজীর নিবাহ রেজিষ্ট্রি বই জব্দ করা হয়। এসময় ঐ বাল্য বিবাহ ভেংগে দেয়ার এ আদেশ দেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।