বগুড়ার শেরপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত দুই

বগুড়ার শেরপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত দুই

বগুড়া প্রতিনিধি:  ঢাকা-বগুড়া মহাসড়কে শেরপুরের ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিলা পারভিন (২৯) ও উর্মি সাহা (২৬) নিহত হয়েছে।

আজ ১৭ মে রোববার সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের কৃষ্ণপুর যমুনাপাড়া এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় টুকটুকি সাহা (২৮) ইউসুফ আলী (২৭) গুরুতর আহত হয়ে শজিমেকে চিকিৎসাধিন রয়েছে।

শেরপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. রতন হোসেন জানান, চান্দাইকোন বগুড়া বাজার থেকে বগুড়া বনানীগামী সিএনজি ঢাকা-বগুড়া মহাসড়কে শেরপুরের কৃষ্ণপুর যমুনাপাড়া এলাকায় পৌছালে ঢাকাগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজির সাথে টক্কর লাগে।

এতে ঘটনাস্থলেই শেরুয়া এলাকার সুলতান মিয়ার স্ত্রী নিলা পারভিন নিহত হয়। গুরুতর আহত অবস্থায় ধুনট উপজেলার উর্মি সাহা, টুকটুকি সাহা ও ইউসুফ আলী গুরুতর আহত হলে তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় উর্মি সাহা নিহত হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।