শার্শার সীমান্তে ৩৯ বোতল ফেন্সিডিলসহ যুবক আটক

আঃজলিলঃশার্শা-যশোরঃ যশোরের শার্শার সীমান্ত থেকে ৩৯ বোতল ফেন্সিডিলসহ শাকিল হোসেন (১৮) নামে এক যুবককে আটক করেছে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ।

বৃহস্পতিবার সন্ধার পরে সীমান্তের পাঁচভুলোট এলাকা থেকে এ ফেন্সিডিলসহ তাকে আটক করা হয়। আটক শাকিল শার্শার পুটখালি গ্রামের ছায়েদ আলীর ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি একজন যুবক ফেন্সিডিল নিয়ে পাঁচভুলোট এলাকায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে এএসআই মাসুদসহ সঙ্গীয় ফোর্সসহ নিয়ে সেখানে অভিযান চালিয়ে শাকিল হোসেনকে আটক করে।পরে তার কাছে ৩৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ ব্যাপারে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ওসি সুকদেব রায় আটকের বিষয়টি নিশ্চিত করে জানান মামলা প্রক্রিয়াধীন আছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
লেখক / প্রতিবেদক

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।