ফরিদপুর জেলা এ.ডি.সি (রেভিনিউ) মোঃ আসলাম মোল্যার আড়পাড়া ইউনিয়ন পরিষদ ভবনের জমি পরিদর্শন

মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালী উপজেলার ১০নং আড়পাড়া ইউনিয়ন পরিষদ ভবনের জমি রবিবার বিকালে পরিদর্শন করেন ফরিদপুর জেলা এ.ডি.সি (রেভিনিউ) মোঃ আসলাম মোল্যা ।

এ সময় উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শান্তা রহমান, ডুমাইন ও আড়পাড়া ইউনিয়নের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সাধন কুমার রায়।

এ ছাড়া আরও উপস্থিত ছিলেন আড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক মোঃ আরমান হোসেন (বাবু),রুপাতলা পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিঃ এর সাধারন সম্পাদক মোঃ সামসুল আলম মোল্যা ( সোনা). আড়পাড়া ইউনিয়নের প্যালেন চেয়ারম্যান মোঃ আঃ রউফ মোল্যা, ইউ.পি. সদস্য মোঃ আবু বাহার শেক (এবি), মোঃ আবুল কালাম আজাদ, মোঃ হিটলার শিকদার,বিশিষ্ট ব্যবসায়ী মোঃ রিপন হোসেন মোল্যা এবং গ্রাম পুলিশ বৃন্দ।

সবশেষে আড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন মোল্যা বলেন এ.ডি.সি মহোদয় আমাদের মাঝে আসায় আমরা ইউনিয়ন বাসী কৃতজ্ঞ। আশা করি অচিরেই ইউনিয়ন পরিষদ ভবনের কাজ শুরু হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।