বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, প্রযুক্তির ব্যাপক ব্যবহার স্বাচ্ছন্দ্যে কর্মসম্পাদনে (Ease of Doing Business) কার্যকর অবদান রাখবে। সেবার জন্য সরাসরি সংশ্লিষ্ঠ প্রতিষ্ঠানে যাতে না যেতে হয় তার জন্য অনলাইন ও ইন্টারনেট সুবিধা উন্নত দেশের মতোই বাড়াতে হবে। সংশ্লিষ্ঠ সকল প্রতিষ্ঠানের কাছে তথ্য (Data) সহজলভ্য হতে হবে।
প্রতিমন্ত্রী আজ ঢাকায় ইন্টারকন্টিনেন্টাল হোটেলে Ease of Doing Business র্যাংকিংয়ে উন্নতির লক্ষ্যে গঠিত National Steering Committee on Ease of Doing Business কমিটির সভায় বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, দ্রুত বিদ্যুৎ সংযোগ প্রদান সহজীকরণ করা হয়েছে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ প্রদানে ভূগর্ভস্থ তার ও সাবস্টেশন স্থাপন, ইআরপি (ইন্টারপ্রাইজ রিসোর্স প্লানিং), স্কাডা ইত্যাদি স্থাপনের কাজ এগিয়ে চলছে। অনলাইন বিলিং সিস্টেম, স্মার্ট প্রি-পেমেন্ট মিটার দুর্নীতি রোধ করতে বিশেষ অবদান রাখবে।
অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক মোঃ আবুল কালাম আজাদ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিডার নির্বাহী চেয়ারম্যান কাজী মোঃ আমিনুল ইসলাম। ব্যবসা শুরু, কন্সট্রাকশন পারমিট, বিদ্যুৎ প্রাপ্তি, সম্পদ রেজিস্ট্রেশন, ঋণ প্রাপ্তি, ক্ষুদ্র বিনিয়োগের নিরাপত্তা, কর প্রদান, সীমানা জুড়ে ব্যবসা, চুক্তি জোরদার, অর্থ শূন্যতার পুনঃসমাধান ইত্যাদি দশটি নির্দেশক নিয়ে Ease of Doing Business র্যাংকিং করা হয়। ২০১৯ সালের জন্য প্রকাশিত প্রতিবেদনে বাংলাদেশ ১৯০টি দেশের মধ্যে ১৭৬তম হয়েছে। তিনি বলেন, আগামী জানুয়ারিতে One Stop Service ব্যাপকভাবে চালু হবে। এতে অবস্থার উন্নতি ঘটবে।
