× Banner
সর্বশেষ
শ্যামনগরে প্রতিবন্ধী,দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে দুই লক্ষাধিক টাকার চেক বিতরণ শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদৎবার্ষিকী অনুষ্ঠিত তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ লিবিয়ায় মাফিয়ার নির্যাতনে মাদারীপুরের যুবকের মৃত্যু পাইকগাছায় ছাত্র ও দরিদ্র মানুষের মাঝে সাইকেল, সেলাই মেশিন ও ভ্যান বিতরণ মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহর কমান্ডারের বাংলাদেশ সফর শেষ ভারতীয় হাইক‌মিশনা‌রের স‌ঙ্গে আইএবিডির প্রতি‌নি‌ধিদ‌লের সাক্ষাৎ গ্যাস-বিদ্যুৎ সংকটের জবাব চেয়ে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ১১ দলের পররাষ্ট্রমন্ত্রীর কা‌ছে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির পরিচয়পত্র পেশ

ডেস্ক

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে পদোন্নতি ও নতুন নিয়োগ দ্রুত সম্পন্নের নির্দেশ

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
প্রাথমিক শিক্ষকদের বেতন

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে পদোন্নতি এবং সহকারী শিক্ষকের শূন্য পদে নতুন নিয়োগ কার্যক্রম দ্রুত সম্পন্ন করার নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

বুধবার (৮ জুলাই) মন্ত্রণালয়ের বিদ্যালয়-২ শাখা থেকে জারি করা এক জরুরি সরকারি পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয়। পরিপত্রটি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে।

উপসচিব রাজীব কুমার সরকার স্বাক্ষরিত পরিপত্রে বলা হয়েছে, দেশের প্রাথমিক শিক্ষার প্রশাসনিক কার্যক্রম ও পাঠদান ব্যবস্থা আরও গতিশীল করতে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে পদোন্নতির প্রক্রিয়া এবং সহকারী শিক্ষকের শূন্য পদে নতুন নিয়োগ সংক্রান্ত সব কার্যক্রম জরুরি ভিত্তিতে সম্পন্ন করতে হবে।

এ নির্দেশনার পর প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বিভাগ ও জেলা-ভিত্তিক শূন্য পদের তালিকা দ্রুত চূড়ান্ত করবে। এরপর পদোন্নতি ও নতুন নিয়োগের প্রয়োজনীয় আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

দীর্ঘদিন ধরে পদোন্নতি ও নিয়োগ কার্যক্রম স্থগিত থাকায় দেশের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট দেখা দিয়েছে। সংশ্লিষ্টদের আশা, মন্ত্রণালয়ের এ উদ্যোগ বাস্তবায়িত হলে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের শূন্য পদ পূরণের মাধ্যমে বিদ্যালয়গুলোর প্রশাসনিক কার্যক্রম ও শিক্ষাদান ব্যবস্থা আরও কার্যকর হবে।


এ ক্যটাগরির আরো খবর..